দ্বীপ নিয়ে ভারতের সঙ্গে আলোচনার প্রয়োজন দেখছে না শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল ২০২৪, ১৭:৪৬আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৭:৪৬

বিতর্কিত দ্বীপ ইস্যু নিয়ে ভারতের সঙ্গে নতুন করে আলোচনার প্রয়োজন দেখছে না শ্রীলঙ্কা। বুধবার (৩ এপ্রিল) রাষ্ট্রীয় হিরু টেলিভিশন চ্যানেলকে এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আলি সাবরি বলেন, এই দ্বীপ নিয়ে ৫০ বছর আগেই আলোচনা ও সমাধান করা হয়েছে। এটি নিয়ে আর আলোচনার প্রয়োজন নেই।

শ্রীলঙ্কা আর ভারতের মধ্যে পক প্রণালীতে অবস্থিত এই ছোট্ট দ্বীপটি দুই দেশকে বিভক্ত করেছে। দুই দেশই এই দ্বীপটি নিয়ে দাবী-পাল্টা দাবি জানিয়ে আসছিল। অবশেষে, ১৯৭৪ সালে ওই দ্বীপের ওপর থেকে ভারত তার দাবি তুলে নেয়। কচ্ছথিভু নামের দ্বীপটির আয়তন দুই বর্গ কিলোমিটারেরও কম।

এবার ভারতের লোকসভা নির্বাচনের আগে এই দ্বীপটিকে নির্বাচনি প্রচারণার ইস্যু করেছে মোদির ভারতীয় জনতা পার্টি-বিজেপি। তৎকালীন সরকার কংগ্রেস দলের উদাসীনতার কারণেই এটি ভারতের হাতছাড়া হয় বলে প্রচার করছে বিজেপি।

বিজেপি গত নির্বাচনে ভারতের ৫৪৫ আসনের পার্লামেন্টে দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় রাজ্য তামিল নাড়ুর ৩৯ আসনের কোনটিতেই জয় লাভ করেনি। এবার তাই নির্বাচনে জেতার কৌশল হিসেবে বিরোধী কংগ্রেসকে হেনস্তা করতেই শ্রীলঙ্কার দ্বীপটিকে ইস্যু করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

/এস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী