ভারত-পাকিস্তানে তীব্র তাপপ্রবাহ, সিন্ধুর তাপমাত্র ৫১ ডিগ্রি সেলসিয়াস

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২৪, ১৬:২৩আপডেট : ২৫ মে ২০২৪, ১৬:৪৯

দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্দু প্রদেশে শুক্রবার (২৪ মে) তাপমাত্র ৫১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সিন্ধুর মহেঞ্জো দারো ছিল সবচেয়ে উষ্ণতম স্থান। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরপর জ্যাকোবাবাদ ও খয়েরপুর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস।

দেশটির অন্তত ২৬ জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে। চলতি মাসের শেষ পর্যন্ত দেশটিতে এমন পরিস্থিতি থাকতে পারে বলেও জানানো হয়েছে।

ভারত ও পাকিস্তানে হিটস্ট্রোকে গত কয়েকদিনে অন্তত ১‌১ জনের মৃত্যু হয়েছে।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজস্থানে হিটস্ট্রোকে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভারতের পাঞ্জাব ও হরিয়ানা প্রেদেশেও তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এই তিন প্রদেশে তীব্র গরমের সঙ্গে দেখা দিয়েছে বিদ্যুৎ ও পানির সঙ্কট। 

শুক্রবার রাজস্থানের পালোধি শহরের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৪৯ ডিগ্রি সেলসিয়াস। এ বছর মরুভূমির এই শহরটিতেই এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।

/এস/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের