সীমানারেখা অতিক্রম উ.কোরিয়ার সেনাদের, সতর্কতামূলক গুলি চালালো দ.কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৪, ১৫:৫৯আপডেট : ১৮ জুন ২০২৪, ১৬:১১

দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকায় সামরিক সীমানা রেখা অতিক্রম করেছে উত্তর কোরিয়ার সেনারা। এর পরপরই সতর্কতামূলক গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। মঙ্গলবার (১৮ জুন) সকালে ডিমিলিটারাইজড জোনে (ডিএসজেড) এই ঘটনা ঘটেছে।  দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

জেসিএস কর্মকর্তার মতে, প্রায় ২০ থেকে ৩০ জন সেনা ডিমিলিটারাইজড জোনের (ডিএসজেড) এর মাঝখান দিয়ে ২০ মিটার (৬৫ ফুট) সীমানা রেখা লঙ্ঘন করেছে। তখন দক্ষিণ কোরিয়া সতর্কতামূলক গুলি চালালে উত্তর কোরিয়ায় ফিরে যায় তারা।

ইয়োনহাপ নিউজ এজেন্সি বলছে, সেনারা ইচ্ছাকৃতভাবে এই সীমানা লঙ্ঘন করেছে বলে মনে করছে না জেসিএস। কেননা, ডিএমজেড এলাকায় কাজ করার সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে একাধিকবার হতাহতের শিকার হয়েছে তারা।

উত্তর কোরিয়ার সামরিক বাহিনী এপ্রিল থেকে সামনের সারির এলাকায় সেনা মোতায়েন ও ল্যান্ডমাইন পোতাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন জেসিএস কর্মকর্তা। বাসিন্দারা যাতে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে নিরাপত্তা আরও জোরদার করছে উত্তর কোরিয়া।

তিনি বলছেন, ‘দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সামনের সারির এলাকায় উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর কার্যকলাপের পাশাপাশি জাতিসংঘের কমান্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।’

জেসিএস প্রকাশিত ছবিতে উত্তর কোরিয়ার সেনাদের দুটি দলকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগকারী রেললাইন বরাবর লাইন অপসারণ ও কৌশলগত রাস্তাগুলোতে আরও শক্তিশালী করতে এবং ল্যান্ডমাইন পুতে রাখতে দেখা গেছে।

এই ঘটনাটি এমন এক সময় ঘটলো যখন ২৪ বছরের মধ্যে প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

/এএকে/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী