টাইফুন ইয়াগি: মিয়ানমারে বন্যায় ২৩৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬

শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে সৃষ্ট বন্যায় মিয়ানমারে অন্তত ২৩৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ পর্যন্ত ৭৭ জন নিখোঁজের খবর দিয়েছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬ লাখ ৩১ হাজার মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।

মিয়ানমারে অন্তত নয়টি অঞ্চল এবং রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রাজধানী নেপিদো, কেন্দ্রীয় মান্দালয় অঞ্চল এবং কায়াহ,কায়িন ও শান রাজ্য অন্তর্ভুক্ত রয়েছে।

চলতি বছরের অন্যতম শক্তিশালী ঝড় টাইফুন ইয়াগির প্রভাবে দক্ষিণ চীন, ভিয়েতনাম, লাওস এবং মিয়ানমারজুড়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এর ফলে সৃষ্ট বন্যায় উত্তর ভিয়েতনামে শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই চলমান নানা সংঘাত আর সংঘর্ষে বিপর্যস্ত মিয়ানমারের হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। এর মধ্যেই এই বন্যা নতুন করে সংকট তৈরি করেছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় আরও জানিয়েছে, ২০২৩ সালে রাখাইন রাজ্যে ঘূর্ণিঝড় মোচার আঘাতের পর আন্তর্জাতিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল জান্তা সরকার। তাই মানবিক সহায়তা তহবিলের ঘাটতির কারণে ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে এবার তারা বাইরের সহায়তার আহ্বান জানিয়েছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম