আরজি করে ধর্ষণ-হত্যা: সাবেক অধ্যক্ষের চিকিৎসক রেজিস্ট্রেশন বাতিল

রক্তিম দাশ, কলকাতা
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:২২

পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ-খুন ঘটনায় এবার প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের চিকিৎসক রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। ইতোমধ্যে এই মামলায় তাকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরেও মেডিক্যাল শিক্ষার্থীদের একাধিক অভিযোগে অভিযুক্ত সন্দীপ।

সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তা নিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের দুই সদস্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রথমে শোকজ করা হয় সন্দীপকে। সেই শোকজের জবাব পাননি তারা। এবার সন্দীপের রেজিস্ট্রেশনই বাতিল করা হলো। নিজেকে ডাক্তার বলে দাবি করতে গেলে এই রেজিস্ট্রেশন নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটাই বাতিল করে দিলো ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল।

২ সেপ্টেম্বর সিবিআই-এর দুর্নীতি দমন শাখার হাতে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ।  

উল্লেখ্য, ৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল এক মেডিক্যাল শিক্ষার্থীর মরদেহ। তাকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের নির্মমতা নাড়িয়ে দিয়েছে গোটা ভারত। পশ্চিমবঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন চিকিৎসকরাও। 

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে