শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রার্থী দিসানায়েকে এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা দিসানায়েকে এগিয়ে আছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে প্রাথমিক ফলাফলে দেখা গেছে, প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির প্রার্থী দিসানায়েকে। বিজয়ী হতে একজন প্রার্থীকে মোট ভোটের ৫১ শতাংশ প্রয়োজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা ২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে পেয়েছেন ১৬ শতাংশ ভোট। তিনি পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাতিজা নমল রাজাপাকসে পেয়েছেন মাত্র ৩ শতাংশ ভোট।

নতুন প্রেসিডেন্ট নির্বাচনে শনিবার প্রায় সতেরো মিলিয়ন শ্রীলঙ্কান ভোট দিয়েছেন।

ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হলেও রবিবার সকালে কারফিউ জারি করে কর্তৃপক্ষ, যা স্থানীয় সময় দুপুর পর্যন্ত বাড়ানো হয়।

২০২২ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের পরে ব্যাপক বিক্ষোভের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত করার পর, প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো দেশটিতে।

দিসানায়েকে ভোটারদের কাছে দুর্নীতিবিরোধী কঠোর পদক্ষেপ ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছেন। বিষয়টি চরম অর্থনৈতিক সংকটের পর থেকে কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য দাবি জানানো ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এরই মধ্যে দিসানায়েকেকে অভিনন্দন জানিয়েছেন তার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসার সমর্থকরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পররাষ্ট্রমন্ত্রী আলী সাব্রি বলেছেন, প্রাথমিক ফলাফল দিসানায়েকের জয় নিশ্চিত হয়েছে।

প্রেমাদাসার সমর্থক এমপি হর্ষ ডি সিলভা বলেছেন, তিনি দিসানায়েককে অভিনন্দন জানাতে ফোন করেছেন।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের