তাইওয়ানে সুপার টাইফুনের সতর্কতা জারি, আতঙ্কে বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪, ১৭:০৮আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৭:০৮

তাইওয়ানে আঘাত হানতে যাচ্ছে সুপার টাইফুন কং-রে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পূর্ব উপকূলে এটি আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। বুধবার দ্বীপের বেশ কিছু অংশ জুড়ে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের সতর্কতা জারি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মার্কিন নৌবাহিনীর যৌথ টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল প্রতি ঘণ্টা) বেগে বয়ে যাওয়া ঝড়টি এখন একটি সুপার টাইফুনে পরিণত হয়েছে। তাইতুং কাউন্টিতে আঘাত হানার আগে এটি আরও তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, ঝড়টি দ্বীপরাষ্ট্রটির দক্ষিণ দিক অতিক্রম করে তাইওয়ান প্রণালীতে প্রবেশ করবে। এর পর এটি চীনের দিকে ধেয়ে যাবে।

তাইওয়ানে সবচেয়ে শক্তিশালী ঝড়ের স্তর ‘স্ট্রং টাইফুন’। কং-রে-কে এই ক্যাটাগরির ঝড় হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রশাসন সতর্ক করেছে, পূর্ব তাইওয়ানের পার্বত্য অঞ্চলের উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার ১ দশমিক ২ মিটার (৩ দশমিক ৯ ফুট) পর্যন্ত বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বইতে পারে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জনগণকে পাহাড় ও উপকূলীয় এলাকায় চলাচল করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি বলেন, ‘দেশের পূর্ব, দক্ষিণ ও উত্তরাঞ্চলে আমার বন্ধুদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।’

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তুতিমূলকভাবে দ্বীপজুড়ে তারা প্রায় ৩৬ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের পূর্বাভাসকারী স্ট্যান চ্যাং বলেছেন, বছরের শেষ দিকে তাইওয়ানে একটি শক্তিশালী টাইফুনের সরাসরি আঘাত করা তুলনামূলকভাবে বিরল ঘটনা। চ্যাং বলেন, ‘আমাদের অবশ্যই জনগণকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাতে হবে। এটি একটি শক্তিশালী টাইফুন।’

এদিকে, সতর্কতামূলকভাবে দূরবর্তী দ্বীপগুলোর অন্তত ২৬টি স্থানে ফেরি চলাচল বুধবারের জন্য বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়।

তাইওয়ানের বৃহত্তম অভ্যন্তরীণ ক্যারিয়ার ইউএনআই এয়ার বলেছে, বৃহস্পতিবারের জন্য সব ফ্লাইট বাতিল করেছে তারা।

উপক্রান্তীয় তাইওয়ানে প্রায়ই টাইফুন আঘাত হানে। সর্বশেষ চলতি মাসের শুরুতে টাইফুন ক্র্যাথনের আঘাতে দেশটিতে চারজন নিহত হয়েছিল।

/এএকে/
সম্পর্কিত
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস
সর্বশেষ খবর
চার জেলায় নতুন এসপি, বদলি আরও ১৮ জন
চার জেলায় নতুন এসপি, বদলি আরও ১৮ জন
ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক
ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক
কে রাখলেন রাজেন্দ্র কলেজের নাম, ৪০ হাজার টাকায় কীভাবে হলো প্রতিষ্ঠা
কে রাখলেন রাজেন্দ্র কলেজের নাম, ৪০ হাজার টাকায় কীভাবে হলো প্রতিষ্ঠা
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা