তালেবান নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসি প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫, ১৯:১৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:১৩

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি কারিম খান আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তিনি এই আবেদন করেন। আফগানিস্তানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাসহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে নারীদের ওপর ব্যাপক বৈষম্যের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় এই পরোয়ানার আবেদন করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আইসিসি কৌঁসুলির কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সংগৃহীত প্রমাণে যৌক্তিক ভিত্তি রয়েছে যে, আখুন্দজাদা ও ২০২১ সাল থেকে তালেবানের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করা আবদুল হাকিম হাক্কানি মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী। তাদের বিরুদ্ধে লিঙ্গবৈষম্যের ভিত্তিতে নারীদের ও মেয়েদের প্রতি নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তালেবান যেসব নারী ও মেয়েদের নিজেদের মতাদর্শ অনুযায়ী লিঙ্গ পরিচয় বা অভিব্যক্তির সঙ্গে মানানসই মনে করেনি, তাদের ও নারীদের সহযোগী বলে মনে করা ব্যক্তিদের ওপর নিপীড়ন চালিয়েছে। এই নিপীড়নের জন্য তারা অপরাধমূলকভাবে দায়ী।

প্রসিকিউটর কারিম খান জানান, ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানের সর্বত্র এই নিপীড়ন চলছে এবং তা এখনও অব্যাহত রয়েছে।

আফগানিস্তানে আইসিসির তদন্ত অন্যতম দীর্ঘ প্রক্রিয়া হিসেবে বিবেচিত। প্রাথমিক তদন্ত শুরু হয় ২০০৭ সালে। তবে ২০২২ সালে এসে পুরোপুরি তদন্তে অগ্রগতি হয়।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে তারা নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও দৈনন্দিন জীবনের স্বাধীনতার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর মাধ্যমে নারীদের অধিকার কার্যত স্তব্ধ করে দেওয়া হয়েছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী