পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ, ভিসা সেবা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ১৭:৫০আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৭:৫০

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জবাবে ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সেবা অবিলম্বে স্থগিত করেছে। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২৭ এপ্রিল থেকে সব পাকিস্তানি নাগরিকের ভারতীয় ভিসা বাতিল করা হয়েছে। এ ছাড়া ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির সিদ্ধান্ত অনুযায়ী ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করেছে। ২৭ এপ্রিল ২০২৫ থেকে ভারত থেকে ইস্যু করা সব বৈধ ভিসা বাতিল করা হলো। পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যু করা মেডিক্যাল ভিসা ২৯ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমানে ভারতে অবস্থানরত সব পাকিস্তানি নাগরিককে সংশোধিত ভিসা মেয়াদের মধ্যে দেশ ছাড়তে হবে।

একইসঙ্গে পাকিস্তানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফিরে আসারও নির্দেশ দেওয়া হয়েছে বিবৃতিতে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী