রাশিয়ায় সেনা পাঠানোর বিষয়টি নিশ্চিত করলো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ০৯:২২আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৯:২২

উত্তর কোরিয়া প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে, তাদের নেতা কিম জং উনের আদেশে ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ায় সেনা পাঠানো হয়েছে।সোমবার (২৮ এপ্রিল)  সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়,  ওই সেনারা ইউক্রেনের দখলে থাকা রাশিয়ার ভূখণ্ড কুরস্ক পুনরুদ্ধারে সহায়তা করেছে। তাদেরকে বীর বলেও আখ্যায়িত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কেসিএনএ আরও জানিয়েছে, রাশিয়ার কুরস্ক অঞ্চলের মুক্তির বিজয়ী সমাপ্তি উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে ‘দৃঢ় যুদ্ধবন্ধুত্বের সর্বোচ্চ কৌশলগত স্তর’ প্রদর্শন করেছে বলে উত্তর কোরিয়ার শাসক দল মন্তব্য করেছে।

রাশিয়া গত সপ্তাহে বলেছিল, ইউক্রেনীয় বাহিনীকে তারা তাদের নিয়ন্ত্রণাধীন শেষ রুশ গ্রাম থেকে উৎখাত করেছে। যদিও কিয়েভ এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তাদের সেনারা এখনও ইউক্রেন-সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরদ অঞ্চলে সক্রিয় রয়েছে।

উত্তর কোরিয়ার শাসক ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশন জানিয়েছে, কিম জং উন গত বছর পুতিনের সাথে স্বাক্ষরিত সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অধীনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিলেন।

কেসিএনএ জানিয়েছে, কিমের আদেশে উত্তর কোরিয়ার সামরিক ইউনিটগুলো এমনভাবে লড়াই করেছে, যেন তারা নিজেদের দেশের জন্য যুদ্ধ করছে।

কেসিএনএ কিমের উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘ন্যায়ের জন্য যারা লড়েছে তারা সবাই নায়ক এবং মাতৃভূমির সম্মানের প্রতিনিধি।’

কেসিএনএ আরও বলেছে, উত্তর কোরিয়া ‘এমন রাশিয়ান ফেডারেশনের মতো শক্তিশালী রাষ্ট্রের সাথে মিত্র হতে পেরে গর্বিত।’

মার্কিন পররাষ্ট্র দপ্তর উত্তর কোরিয়ার সেনা মোতায়েন এবং রাশিয়ার পক্ষ থেকে যে কোনও ধরনের সহায়তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। বলেছে, রাশিয়া উত্তর কোরীয় সেনাদের প্রশিক্ষণের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়া আনুমানিক ১৪ হাজার সেনা পাঠিয়েছে। সাঁজোয়া যান ও ড্রোন যুদ্ধের অভিজ্ঞতা না থাকায় তারা বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও দ্রুত অভিযোজিত হয়েছে।

ইউক্রেনের বিশেষ অভিযানের বাহিনী জানিয়েছে, তারা কুরস্কে উত্তর কোরিয়ার ২৫ জন সেনার একটি ইউনিটকে হত্যা করেছে। তারা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে নিহত এক সেনা ও তার সাথে থাকা জিনিসপত্রের মধ্যে কোরিয়ান ভাষায় লেখা একটি চিরকুট ছিল।

রাশিয়াও শনিবার প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে উত্তর কোরিয়ার সেনারা কুরস্কে রুশ বাহিনীর সাথে লড়াই করছে।

এর আগে রাশিয়া বা উত্তর কোরিয়া কেউই সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি।

/এস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান