‘চোখের সামনেই ভেসে গেলো পুরো পরিবার’, নেপালে বন্যার্তদের হাহাকার

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ২১:৫২আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ২১:৫২

হিমালয়ের কোলঘেঁষা এলাকাগুলোতে নেমে আসা আকস্মিক ও প্রলয়ঙ্করী বন্যার ধ্বংসলীলা থেকে বেঁচে যাওয়া মানুষদের আকুতি ও করুণ অভিজ্ঞতার কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নেপালের নুওয়াকোট জেলার বাসিন্দা কল্পনা মল্লা বলেন, আমার চোখের সামনেই পরিবারের সদস্যরা বন্যায় ভেসে গেলো। বন্যায় তার বাবা, মা, বোন ও বোনের সন্তানরা তীব্র পানির তোড়ে ভেসে গেছেন।

কল্পনা বলেন, ওদের পক্ষে পালানোর কোনও সুযোগই ছিল না, বিন্দুমাত্র আশা ছিল না। এই বন্যা আমার সব কেড়ে নিয়েছে। কীভাবে টিকে গেলাম জানি না, আমি আর আমার ছেলে একটা বাড়ির ছাদে উঠে কোনোমতে বেঁচে গেছি।

কল্পনার ছেলে সুগম মল্লা জানান, তিনি তার মায়ের হাত ধরে টেনে কোনোমতে রক্ষা করেছেন। তিনি বলেন, এর ঠিক আগেই আমি বোনকে নিজের ফোনটা দিয়েছিলাম, যাতে নিরাপদে থেকে সে সাহায্যের জন্য ফোন করতে পারে। কিন্তু এখন ওর মোবাইল বন্ধ, আর কোনও যোগাযোগ করা যাচ্ছে না। আশঙ্কা করছি ও হয়তো ভেসে গেছে।

একইভাবে নিজের সর্বস্ব হারানোর কথা জানান গোমা পন্ডিত নামের আরেক নারী। তার মহিষ ও অন্যান্য গবাদিপশু বানের জলে ভেসে গেছে। তিনি বলেন, আমার আবাদি জমিও ভেসে গেছে। ঘরে রাখা ১০ বস্তা সরিষা, টন কে টন ভুট্টা আর ধান সব শেষ। আর কিছুই অবশিষ্ট রইলো না।

এদিকে নেপালের রাসুয়া জেলার স্যাফ্রু বেসি গ্রামের বাসিন্দা ও আন্তর্জাতিক পর্যটকদের ট্রেকিং গাইড সোনাম দর্জি বিবিসিকে জানান, স্থানীয় সময় সকাল নয়টায় তার গ্রামে আঘাত হানে বন্যা। সৌভাগ্যবশত, কাঠমান্ডু যাওয়ার উদ্দেশে এক ঘণ্টা আগেই তিনি গ্রাম ছেড়েছিলেন।

তবে তার বোন দেছেন তামাং, তার স্বামী এবং পরিবারের আরও বেশ কজন সদস্য এখনও নিখোঁজ রয়েছেন। গ্রাম ছাড়ার সময় পানিবৃদ্ধির শব্দ পাওয়ার কথা উল্লেখ করে সোনাম বলেন, শব্দটা দেখতে অনেকটা ভূমিকম্পের মতো শোনাচ্ছিল। আমার ঘরবাড়ি ধসে পড়েছে... আমি ভিডিওতে দেখেছি।

বন্যাকে আকস্মিক ও প্রলয়ঙ্করী হিসেবে বর্ণনা করে তিনি বলেন, জীবিত বেঁচে থাকা অনেকেই এখন গৃহহীন হয়ে পড়েছেন। তাদের জরুরি উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর, খাদ্য, অস্থায়ী বাসস্থান এবং চিকিৎসার সুবিধা প্রয়োজন।

নিজের বোনকে এখনও জীবিত পাওয়ার আশা নিয়ে সোনাম বলেন, আমরা আশা করছি, হয়তো ১০ শতাংশ হলেও একটা সম্ভাবনা রয়েছে।

/এএ/
সম্পর্কিত
নেপালে বন্যার প্রভাবে বিহারে ১০ ফুট উঁচু ঢেউয়ের শঙ্কা
নেপালে বন্যায় ব্যাপক প্রাণহানি, জামায়াতের শোক
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ
সর্বশেষ খবর
কোনও চক্রান্তে জামায়াতের অগ্রযাত্রা থেমে যাবে না: হামিদুর রহমান আযাদ
কোনও চক্রান্তে জামায়াতের অগ্রযাত্রা থেমে যাবে না: হামিদুর রহমান আযাদ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭৩
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭৩
নেপালে বন্যার প্রভাবে বিহারে ১০ ফুট উঁচু ঢেউয়ের শঙ্কা
নেপালে বন্যার প্রভাবে বিহারে ১০ ফুট উঁচু ঢেউয়ের শঙ্কা
মুগদা হাসপাতালে ধারণ ক্ষমতার তিন গুণ ডেঙ্গু রোগীর চাপ
মুগদা হাসপাতালে ধারণ ক্ষমতার তিন গুণ ডেঙ্গু রোগীর চাপ
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি