যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তি স্বাক্ষর

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০২০, ০৫:০৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১০:২৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হে

বাণিজ্যযুদ্ধের অবসানে অবশেষে চুক্তি স্বাক্ষর করেছে বিশ্বের দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র। বুধবার ওয়াশিংটনে দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। একে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র-চীন প্রথম ধাপের বাণিজ্য চুক্তি। চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে মার্কিন অর্থনীতির জন্য ‘রূপান্তরকারী’ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে চীন এ চুক্তিকে উভয় দেশের জন্য ‘উইন-উইন’ বলে অভিহিত করেছে। দুই দেশের প্রত্যাশা চুক্তিটি তাদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটাতে সহায়তা করবে।

চীনের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে ২০১৮ সাল থেকে দেশটির রফতানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসায় চীনও। এরপরই দুই দেশের মধ্যে বাণিজ্যিক যুদ্ধ তীব্র আকার ধারণ করে। অবশেষে এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক কিছুটা স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে। 

জানা গেছে, চুক্তির আওতায় মার্কিন পণ্যসামগ্রী আমদানির পরিমাণ বাড়াবে চীন। ইতোমধ্যে আগামী দুই বছরে যুক্তরাষ্ট্র থেকে বাড়তি ২০০ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা কেনার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। এর বিপরীতে চীনের ওপর আরোপিত কিছু শুল্ক স্থগিত রাখবে ওয়াশিংটন।

২০১৯ সালের ডিসেম্বরের গোড়ার দিকে দুই দেশের মধ্যে প্রথম ধাপের বাণিজ্য চুক্তি স্বাক্ষরে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও চীন। ওই সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতোপূর্বে চীনকে আরও স্বচ্ছ, সময়োপযোগী ও বৈজ্ঞানিক পদ্ধতির ওপর ভিত্তি করে তার জিএম ফসল আমদানির আবেদন প্রক্রিয়া পরিবর্তনের আহ্বান জানানো হয়েছিল। মূলত এরপরই নতুন করে মার্কিন দুই জিএম শস্য আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় বেইজিং। খবর বিবিসি। 

/এমআর/এমএমজে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম