চীনে বিবিসি-র সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪৬

চীনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যে সিজিটিএন-এর সম্প্রচার লাইসেন্স বাতিলের এক সপ্তাহের মাথায় শুক্রবার চীনে বিবিসি-র সম্প্রচার নিষিদ্ধের এ ঘোষণা আসলো। ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে, পুরোপুরিভাবে চীনা কমিউনিস্ট পার্টি দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় সিজিটিএন-এর সম্প্রচার লাইসেন্স বাতিল করা হয়েছে।

শুক্রবার সিজিটিএন জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি ভোরে চীনে বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এক বছরের জন্য প্রতিষ্ঠানটির লাইসেন্সও বাতিল করা হয়েছে।

বিবিসিকে পক্ষপাতদুষ্ট আখ্যায়িত করে সিজিটিএন দাবি করেছে, নির্দিষ্ট এজেন্ডা নিয়ে রিপোর্টিং করায় ব্রিটিশ সংবামাধ্যমটির আর কোনও বিশ্বাসযোগ্যতা নেই। চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর চীনের আচরণ নিয়ে করা বিবিসি-র প্রতিবেদনেরও সমালোচনা করেছে চীনা সম্প্রচারমাধ্যমটি। সূত্র: রয়টার্স, সিজিটিএন।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম