হাজার হাজার ডোজ নকল করোনা ভ্যাকসিন আটক

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২১, ১২:০২আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৫:১০
image

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল জানিয়েছে, চীন ও দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা কর্মকর্তারা করোনাভাইরাসের টিকার হাজার হাজার ভুয়া ডোজ আটক করেছে। বুধবার ইন্টারপোলের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের বাইরে একটি গুদাম ঘর থেকে প্রায় দুই হাজার চারশ’ ডোজ ভুয়া টিকা ও মাস্ক জব্দ করা হয়েছে। সেখান থেকে তিন চীনা ও এক জাম্বিয়ান নাগরিককে আটক করা হয়েছে। এছাড়া চীন থেকে ভুয়া টিকা উৎপাদনের একটি চক্রকেও আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইন্টারপোলের বিবৃতিতে বলা হয়েছে, ‘দক্ষিণ আফ্রিকার পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ভিশ নাইডু বলেছেন, কোভিড-১৯ দক্ষিণ আফ্রিকার উপকূলে পৌঁছানোর পর থেকে সরকার আইন শৃঙ্খলাবাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে। ইন্টারপোলের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতার মধ্য দিয়ে এসব পদক্ষেপ খুবই কার্যকর হয়েছে।’

এছাড়া চীনে ভুয়া টিকা পাচারকারী একটি চক্রকে শনাক্ত করা হয়েছে। ইন্টারপোলের সহায়তায় ওই চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮০ জন সন্দেহভাজনকে আটক এবং বিপুল পরিমাণ ভুয়া টিকা জব্দ করা হয়েছে। চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, টিকা সংক্রান্ত অপরাধী প্রতিরোধে দেশটির সরকার সমন্বিত অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, এই বছরের শুরুতে ইন্টারপোল সদস্য রাষ্ট্রগুলোকে টিকা সংক্রান্ত অপরাধের বিষয়ে সতর্ক করে অরেঞ্জ নোটিশ জারি করে। সংস্থাটির তরফ থেকে বলা হয়, অপরাধী চক্র সংঘবদ্ধভাবে টিকা সংক্রান্ত অপরাধের প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ আফ্রিকা ও চীনে ভুয়া টিকা জব্দের পর সংস্থাটি বলছে, এটা সংঘবদ্ধ অপরাধের সামান্য একটি অংশ।

/জেজে/বিএ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
এআই-চালিত বিশ্বের প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বানালো চীন
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম