করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে যা বললো চীন

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২১, ১০:৪৮আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১০:৪৮

চীন থেকে করোনাভাইরাসের উৎপত্তির কথা আবারও নাকচ করে দিয়েছে বেইজিং। এজন্য বরং যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন।

সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গত জানুয়ারি মাসে চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে যে তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল সেটি উপেক্ষা করছে যুক্তরাষ্ট্র। ওই রিপোর্টে বলা হয়েছিল, কোনও গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ মেলেনি।

মহামারি ছড়িয়ে পড়ার ব্যাপারে অন্য দেশকে দোষারোপ করার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন ওয়াং ওয়েনবিন। তিনি বলেন, ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে আমেরিকার নিজেরই ভূমিকা রয়েছে এবং চীনকে দোষারোপ করে তারা নিজেকে সে দায় থেকে মুক্ত করতে পারবে না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রই প্রথম করোনাভাইরাসের গবেষণা শুরু করে এবং এক্ষেত্রে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে গড়ে তোলে। করোনাভাইরাসের ক্ষেত্রে তারা দুনিয়ার যেকোনও দেশের চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় ও গবেষণা করেছে।

ওয়েনবিন বলেন, গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর থেকে জানা যায়, মার্কিন অধ্যাপক ব্যারিক ১৯৯০-এর দিকে কোভিড সংক্রান্ত গবেষণা শুরু করেন। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষজ্ঞরা কবে নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটি এবং ফোর্ট ডেইট্রিকে মার্কিন সামরিক বাহিনীর মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে তদন্ত শুরু করবেন? সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের