চীনা টেনিস তারকা নিখোঁজে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের উদ্বেগ

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০২১, ১৫:৪৩আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৫:৫৮

চীনের অন্যতম টেনিস তারকা সন্দুরী জেং শুয়াই এখনও নিখোঁজ। এই খেলোয়াড় সুস্থ আছেন কিনা, তার প্রমাণ দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। গত ২ নভেম্বর থেকে নিখোঁজ জেং শুয়াইয়ে।

তার নিখোঁজের ঘটনায় শুক্রবার উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন বাইডেন প্রশাসন চায় বেইজিং তার অবস্থানের বিষয়ে স্বাধীন এবং যাচাইযোগ্য প্রমাণ সরবরাহ করুক। জাতিসংঘও যুক্তরাষ্ট্রের এমন আহ্বানের সঙ্গে একাত্মতা জানিয়ে স্বচ্ছ তদন্তের ওপর জোর দিচ্ছে। তিনি আরও বলেন, যারা সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের কেউ নিখোঁজ হলে বেইজিংয়ের চুপ থাকার ইতিহাস রয়েছে।

এদিকে জাতিসংঘের মানবাধিকারের মুখপাত্র লিজ থ্রোসেল জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘জেং শুয়াইয়ের অবস্থান ও সুস্থতার প্রমাণ পাওয়া গুরুত্বপূর্ণ। তার ওপর যৌন নিপীড়নের যেই অভিযোগ এসেছে, তা স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানাচ্ছি’।  

গত ২ নভেম্বর এই টেনিস তারকা নিখোঁজের আগে চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ কমিটির সদস্য ঝ্যাং গাওলির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন। এরপর তিনি হঠাৎ নিখোঁজ হন।

/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী