চীনে পাওয়া গেলো ডায়নোসরের ভ্রূণ

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২১, ১৪:৩৫আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৪:৩৫

নিখুঁতভাবে সংরক্ষিত ডিম থেকে ফোটার অপেক্ষায় থাকা একটি ডাইনোসরের ভ্রূণ আবিষ্কারের ঘোষণা দিয়েছেন বিজ্ঞানীরা। চীনের দক্ষিণাঞ্চলীয় গানঝু প্রদেশে এটি পাওয়া গেছে। গবেষকদের হিসেবে ভ্রূণটির আনুমানিক বয়স ছয় কোটি ৬০ লাখ বছর।

ধারণা করা হচ্ছে ভ্রুণটি দাঁতবিহীন থেরোপড ডাইনোসর প্রজাতির। এর নাম রাখা হয়েছে বেবি ইংলিয়াং। গবেষক ড. ফিওন ওয়াইসাম মা জানিয়েছেন, এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে ভালো ডাইনোসরের ভ্রূণ এটি।

এই আবিষ্কারের ফলে ডাইনোসর এবং আধুনিক যুগের পাখির মধ্যকার সম্পর্ক আরও ভালোভাবে বোঝার সুযোগ পাবেন গবেষকেরা। জীবাশ্মটিতে দেখা গেছে ভ্রূণটি বাঁকানো অবস্থানে রয়েছে। টাকিং নামে পরিচিত এই অবস্থানটি পাখির ডিম ফোটার আগ মুহূর্তে দেখা যায়।

ড. ফিওন ওয়াইসাম মা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে আধুনিক পাখিদের এই আচরণ বিবর্তিত হয়েছে আর এর মূলে রয়েছে তাদের ডাইনোসর পূর্বসূরিরা।’

থেরোপড ডাইনোসরের পালক ছিলো। দশ কোটি থেকে সাড়ে ছয় কোটি বছর আগে  ক্রিটেসিয়াস যুগে এখনকার এশিয়া ও উত্তর আমেরিকায় বসতি ছিলো এসব ডাইনোসরের।

জীবাশ্মবিদ প্রফেসর স্টিভ ব্রুসাত্তে ওই গবেষক দলে ছিলেন। এক টুইট বার্তায় তিনি বলেন এটা তার দেখা সবচেয়ে অবাক করা ডাইনোসর ফসিল। আর ভ্রূণটি ফোটার অপেক্ষায় ছিল।

বেবি ইংলিয়াং এর মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্য্য ১০.৬ ইঞ্চি। এটি ৬.৭ ইঞ্চি দীর্ঘ একটি ডিমের মধ্যে সংরক্ষিত ছিল। বর্তমানে এটিকে চীনের ইংলিয়াং স্টোন নেচার হিস্টোরি মিউজিয়ামে রাখা হয়েছে।

ডিমটি প্রথম পাওয়া যায় ২০০০ সালে। কিন্তু দশ বছর ধরে এটিকে মজুত রাখা হয়। জাদুঘরে নির্মাণ কাজ শুরুর পর পুরনো জীবাশ্মগুলো বাছাই করার সময় ভ্রূণটি গবেষকদের দৃষ্টি আকর্ষণ করে। ডাইনোসরের শরীরের অংশবিশেষ এখনও পাথরে ঢাকা রয়েছে। আর গবেষকেরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে এটির পূর্ণ অবয়ব তৈরির চেষ্টা করবেন।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
মোদি-শির দ্বিপক্ষীয় বৈঠক: ‘একে অন্যের শক্তি থেকে শিখতে পারে ভারত-চীন’
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা পালনের আহ্বান চীনের 
চাইনিজ তাইপেকে উড়িয়ে বাংলাদেশ সপ্তম
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত