চীনের জিনজিয়াংয়ে প্রেসিডেন্টের বিরল সফর, ঐক্যের ডাক

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২২, ২০:০১আপডেট : ১৫ জুলাই ২০২২, ২০:৩৩

একসময়ে অশান্ত থাকা উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশ সফর করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত আট বছরের মধ্যে এবারই প্রথম অঞ্চলটি সফর করলেন তিনি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছে, ওই অঞ্চলের উইঘুর মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে চীন।

গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত শি জিনপিং জিনজিয়াংয়ের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। তুলা চাষ, বাণিজ্য এলাকা এবং জাদুঘর পরিদর্শন করেন তিনি। শুক্রবার শি জিনপিং ওই অঞ্চল ত্যাগের পর রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এই সফরের ওপর ৩৪ মিনিটের খবর প্রচার করেছে।

জবরদস্তিমূলক শ্রম ব্যবহারের অভিযোগে জিনজিয়াং থেকে তুলা আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। তবে বারবারই উইঘুরদের বিরুদ্ধে কোনও নিপীড়নের অভিযোগ অস্বীকার করে আসছে চীন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া ওই সফরের কিছু ছবি প্রকাশ করেছে। একটি ছবিতে দেখা গেছে, মাস্কবিহীন শি জিনপিংকে ঘিরে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অনেককেই উইঘুরদের ঐতিহ্যবাহী পোশাক পরা অবস্থায় দেখা গেছে।

উইঘুরের কর্মকর্তাদের স্থানীয় মানুষের কথা শুনে তাদের হৃদয় জয় করার এবং ঐক্যবদ্ধ রাখার আহ্বান জানান শি জিনপিং। সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার তাগিদও দেন তিনি।

সূত্র: রয়টার্স

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান