বাংলাদেশের আনন্দালয় জিতলো ওবেল পুরস্কার

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০২০, ২১:২০আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ০০:০৪

বাংলাদেশে দিনাজপুরে জার্মান স্থপতি আনা হেরিংগারের ‘আনন্দালয়’ প্রকল্প খ্যাতনামা ওবেল পুরস্কার ২০২০ জিতেছে। প্রতিবছর ভবন ও স্থাপত্য শিল্পে এই আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হয়ে থাকে। বুধবার ওয়ালপেপার ডট কম এখবর জানিয়েছে।

বাংলাদেশের আনন্দালয় জিতলো ওবেল পুরস্কার

আনন্দালয় প্রতিবন্ধীদের জন্য একটি কমিউনিটি থেরাপি কেন্দ্র। এই ভবনে স্থানীয় নারীদের জন্য টেক্সটাইল উৎপাদনের একটি কারখানাও রয়েছে।

ভবনটি মাটি ও বাঁশ দিয়ে তৈরি। এটি স্থানীয় প্রাচীন ভবন তৈরির কৌশল ব্যবহার করে তৈরি করা হয়েছে।

আনা হেরিংগার

জুরি বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, আনন্দালয় ভবন শুধু মৌলিক ও নির্দিষ্ট মানব প্রয়োজনের সমাধান নয়, এটি টেকসই, সামজিক ও স্থাপত্য নকশার কঠিনতর চ্যালেঞ্জের বহুমাত্রিক সমাধান।

বাংলাদেশে জীবনের কিছু সময় অতিবাহিত করা হেরিংগার বলেন, মূল অনুপ্রেরণা হলো স্থাপত্য শিল্পকে জীবনের উন্নতির জন্য কাজে লাগানো।

বাংলাদেশের আনন্দালয় জিতলো ওবেল পুরস্কার

আনা হেরিংগার জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিকবিষয়ক সংস্থা ইউনেস্কোর আর্থেন আর্কিটেকচার, বিল্ডিং কালচার্স ও সাসটেইনেবল ডেভেলপমেন্ট কমিটির প্রধান। ভবন নির্মাণে তিনি মূলত প্রাকৃতিক ও সহজলভ্য উপাদান ব্যবহার করেন। 

/এএ/
সম্পর্কিত
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
যুদ্ধ থামাতে মস্কো-কিয়েভ যাচ্ছেন ট্রাম্পের দুই দূত
সর্বশেষ খবর
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই