ফরাসিদের উচিত ম্যাক্রোঁকে পরিত্যাগ করা: এরদোয়ান

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২০, ১০:১৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১০:১৮

আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শুক্রবার তিনি বলেছেন, ফরাসিদের উচিত ম্যাক্রোঁকে পরিত্যাগ করা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ফরাসিদের উচিত ম্যাক্রোঁকে পরিত্যাগ করা: এরদোয়ান

মতপ্রকাশের স্বাধীনতার ক্লাসে কার্টুন প্রদর্শনের জেরে এক ইসলামপন্থী উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত হয়ে আছে ফ্রান্স। ওই ঘটনার পর ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রন। তিনি বলেন, এই বিচ্ছিন্নতাবাদ ফ্রান্সের মুসলমান সম্প্রদায়গুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। ফরাসি প্রেসিডেন্টের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, মুসলমান ও ইসলাম ধর্মের প্রতি মনোভাবের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা দরকার।

ইস্তানবুলে জুমার নামাজের পর সাংবাদিকদের এরদোয়ান বলেন, ম্যাক্রোঁ হচ্ছেন ফ্রান্সের জন্য বোঝা। ম্যাক্রোঁ ও ফ্রান্স খুবই বিপজ্জনক সময় পার করছে। আমি আশা করছি, যতদ্রুত সম্ভব ফ্রান্স ম্যাক্রোর হাত থেকে মুক্তি পাবে।

এরদোয়ান আরও বলেন, ফরাসীদের উচিত ম্যাক্রোঁকে পরিত্যাগ করা। তা না হলে তারা ইয়েলো ভেস্ট থেকে মুক্তি পাবে না।

২০১৮ সালে ফ্রান্সে ইয়েলো ভেস্ট আন্দোলন শুরু হয়। এরদোয়ান সেই আন্দোলনের কথাই ইঙ্গিত করেছেন। বিস্তারিত না জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ইয়েলো ভেস্ট আন্দোলন রেড ভেস্ট আন্দোলনে পরিণত হতে পারে।

এরদোয়ানের এমন মন্তব্যের পর ম্যাক্রোঁ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এরদোয়ান তুর্কি নাগরিকদের স্বাধীনতা খর্ব করেছেন।

তুরস্ক ও ফ্রান্স উভয়েই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। তবে দেশ দুটির মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে পরস্পর বিরোধী অবস্থান রয়েছে। এসব ইস্যুর মধ্যে রয়েছে সিরিয়া, লিবিয়া, পূর্ব ভূমধ্যসাগরের কর্তৃত্ব এবং নাগোরনো-কারাবাখ অঞ্চলের বিরোধ।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী