করোনায় রক্ত জমাটের কারণ জানালেন আইরিশ বিজ্ঞানীরা

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০২১, ০১:০৫আপডেট : ১৬ জুন ২০২১, ০১:০৫

করোনাভাইরাসে আক্রান্তদের দেহে কীভাবে ও কেন প্রাণ সংহারি রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটছে তা চিহ্নিত করতে পেরেছেন আয়ারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির রয়্যাল কলেজ অব সার্জনের একদল গবেষকের গবেষণায় বিষয়টি আবিষ্কার করেছেন। থ্রোম্বোসিস ও হেমোস্টাসিস নামের জার্নালে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বিজ্ঞানীরা ডাবলিনের বিউমন্ট হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে থাকা করোনা রোগীদের নমুনা পর্যালোচনা করেছেন। এতে দেখা গেছে, অণুতে রক্ত জমাট বাঁধার কারণ হলো ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর (ভিডব্লিউএফ)। যেসব করোনা রোগীদের ভিডব্লিউএফ প্রোটিনের উন্নত স্তর অতিক্রম করেছে তাদের এই অণুর রেগুলেটর অ্যাডাম্টস ১৩-এর মারাত্মকভাবে ব্যাহত হয়।  

গবেষণা প্রতিবেদনটির লেখক ও  রয়্যাল কলেজ অব সার্জনের লেকচারার ড. জেইমি ও’সালিভান বলেন, আমাদের গবেষণা করোনা রোগীদের রক্ত জমাট বাঁধার পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে সহযোগিতা করবে। যা কার্যকর চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি জানান, এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। জানা প্রয়োজন ভিডব্লিউএফ ও অ্যাডাম্টস ১৩-এর মাত্রা পরিবর্তন করে সফলভাবে হস্তক্ষেপ করা সম্ভব কিনা।

ও’সালিভান বলেন, করোনায় আক্রান্ত রোগীদের জন্য থেরাপি উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। বিশ্বের অনেক মানুষ ভ্যাকসিন পাবেন না। তাই তাদের জন্য কার্যকর চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম