তাইওয়ান ইস্যুতে লিথুয়ানিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমন চীনের

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০২১, ২২:৩৯আপডেট : ২১ নভেম্বর ২০২১, ২২:৩৯

ইউরোপের দেশ লিথুয়ানিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবনমন করেছে চীন। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে তাইওয়ানের ডি ফ্যাক্টো দূতাবাস খোলার অনুমতি দেওয়ার কারণে এই পদক্ষেপ নিয়েছে বেইজিং।

রবিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, লিথুয়ানিয়া এক চীন নীতি উপেক্ষা করেছে, যা আন্তর্জাতিক মৌলিক প্রথার সঙ্গে সাংঘর্ষিক।

স্বশাসিত তাইওয়ানকে চীন নিজের ভূখণ্ড বলে মনে করে। ফলে স্বাধীন দেশ হিসেবে তাইওয়ানের সঙ্গে কোনও রাষ্ট্রের সম্পর্ককে মেনে নিতে প্রস্তুত নয় বেইজিং।

লিথুয়ানিয়ার সঙ্গে সম্পর্ক কমানোর আগে বেইজিংয়ে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকেও বহিষ্কার করা হয়েছে। তাইওয়ানের সঙ্গে লিথুয়ানিয়ার ক্রমবর্ধমান সম্পর্কের প্রতিবাদে ওই পদক্ষেপ নেয় বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তাইওয়ানে দূতাবাস খোলার অনুমতি দিয়ে লিথুয়ানিয়া মূলত চীনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা দুর্বল করার উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে লিথুয়ানিয়া মারাত্মকভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে যা আন্তর্জাতিক অঙ্গনে খারাপ নজির তৈরি করেছে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী