প্রাণঘাতী ওমিক্রনকে মৃদু বলা উচিত না, ডব্লিউএইচও’র হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
০৭ জানুয়ারি ২০২২, ২০:২৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ২০:২৯

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টকে মৃদু হিসেবে উল্লেখ করার বিরুদ্ধে সতর্কতার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির প্রধান বলেছেন, বিশ্বজুড়ে ওমিক্রনে মানুষের মৃত্যু হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েকটি গবেষণায় ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তদের মৃদু উপসর্গ থাকার কথা উঠে এসেছে। আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ওমিক্রনে আক্রান্তদের মৃদু রোগ দেখা দিচ্ছে।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলছেন, কিন্তু রেকর্ড সংখ্যক মানুষ ভ্যারিয়েন্টটিতে আক্রান্ত হচ্ছেন। যার ফলে স্বাস্থ্য ব্যবস্থায় চাপ বাড়ছে।

সোমবার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা দশ লাখের বেশি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি বলছে, গত এক সপ্তাহে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৭১ শতাংশ বেড়েছে, যুক্তরাষ্ট্রে তা ১০০ শতাংশ। বিশ্বের গুরুতর আক্রান্তদের ৯০ শতাংশ টিকা না নেওয়া রোগী।

গেব্রিয়াসিস বলেন, ডেল্টার তুলনায় টিকা নেওয়া মানুষদের ক্ষেত্রে ওমিক্রন কম ভয়াবহ বলে দেখা যাচ্ছে। কিন্তু এর অর্থ এই নয় যে, এটিকে মৃদু হিসেবে শ্রেণিভুক্ত করা হবে। আগের ভ্যারিয়েন্টগুলোর মতোই ওমিক্রনে আক্রান্তরা হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং মারা যাচ্ছেন।

তিনি আরও বলেন, বাস্তবতা হলো নতুন আক্রান্তের সুনামি অনেক ব্যাপক ও দ্রুত। যা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকে চাপে ফেলছে।

ওমিক্রন উচ্চ সংক্রমণশীল ভ্যারিয়েন্ট। পূর্ণাঙ্গ দুই ডোজ নেওয়া মানুষেরাও এতে আক্রান্ত হচ্ছেন। তবে রোগ ভয়াবহ না হওয়ার ক্ষেত্রে টিকা বড় ভূমিকা পালন করছে। অনেকেরই হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হচ্ছে না।

/এএ/
সম্পর্কিত
কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রকোপ, বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি
বিশ্বজুড়ে হঠাৎ আলোচনায় ‘হান্টাভাইরাস’, কতটা ভয়ংকর?
বিশ্ব স্বাস্থ্য দিবস আজভ্রান্ত তথ্য ও গুজব বাংলাদেশের স্বাস্থ্য খাতের বড় হুমকি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি