সাইবেরিয়ায় মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় পরিত্যক্ত শিশু উদ্ধার

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২২, ১৯:৪৭আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৯:৪৭

সাইবেরিয়ায় মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় পরিত্যক্ত অবস্থায় এক সুস্থ নবজাতককে উদ্ধার করা হয়েছে। রাশিয়ার কর্মকর্তারা জানান, পাঁচ কিশোর এই শিশুটিকে দেখতে পায়। শুক্রবার নভোসিবির্স্ক এলাকায় সসনোভকা গ্রামের একটি প্রত্যন্ত সড়কে একটি ডিমের বাক্সতে শিশু ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

কন্যাশিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান এক কিশোরের অভিভাবক। সেখানে চিকিৎসকরা শিশুটিকে সুস্থ বলে ঘোষণা করেন। শিশু হত্যার চেষ্টার অভিযোগে মেয়েটির মায়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

শিশুটি এখন ওই কিশোরের অভিভাবকদের কাছে রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে দত্তক নিতে হলে কোনও আত্মীয়ের খোঁজ পাওয়া যায় কিনা সেজন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।

এক কিশোরের বাবা দিমিত্র লিতভিনভ জানান, অর্থোডক্স বড়দিনে ছেলের পাঁচ বন্ধু হাঁটতে বের হয়েছিল। যখন তারা বাক্সটি দেখতে পায় তখন প্রায় অন্ধকার। তারা ফোনের লাইট দিয়ে ভেতরে দেখে। যখন তারা দেখতে পায় কম্বল মোড়া একটি কন্যাশিশু বাক্সতে রাখা।  

চিকিৎসক শিশুটিকে সুস্থ বলে ঘোষণা দিয়েছেন

তিনি ও তার স্ত্রী আনা জানান, ছেলে রেনাত ঘটনাস্থল থেকে তাদের ফোন করে। এরপর তারা গাড়িতে করে শিশুটিকে শহরের হাসপাতালে নিয়ে যায়। তাদের ধারণা শিশুটি প্রায় তিনদিন এখানে ছিল। আশঙ্কা ছিল হয়ত তুষারপাতে শিশুর শরীর অসাড় হয়ে যেতে পারে এবং বাঁচবে না।

আঞ্চলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে পৌঁছার পর একজন চিকিৎসক দ্রুত শিশুটিকে পরীক্ষা করেন এবং হাত ও পায়ে মৃদু ঘষে শরীর উষ্ণ করেন। শিশুটি সুস্থ আছে এবং পরে শিশুদের হাসপাতালে পাঠানো হয়েছে।

লিতভিনভের স্ত্রী জানান, যখন শিশুটি সুস্থ বলে চিকিৎসক ঘোষণা করেন তখন তিনিসহ অনেক কর্মী কান্নায় ভেঙে পড়েন।  তিন সন্তান থাকলেও তারা শিশুটিকে দত্তক নিতে চান। কিন্তু কোনও আত্মীয়ের খোঁজ পাওয়া যায় কিনা অপেক্ষা করতে হবে।

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের