যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণার প্রস্তাব রুশ আইনপ্রণেতার

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২২, ১৭:২৬আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৭:২৬

রাশিয়ার একজন আইনপ্রণেতা প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রকে একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে ঘোষণার জন্য। তিনি দাবি করেছেন, মার্কিন কর্মকর্তারা ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে। যা দিয়ে তারা রুশ শহরে হামলা চালাচ্ছে। মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে এখবর জানিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ পার্লামেন্ট ডুমার ডেপুটি ওলেগ মরোজোভ এই প্রস্তাব দিয়েছেন। রবিবার ইউক্রেনের সীমান্তবর্তী শহর বেলগোরোদে হামলার পর তিনি এই প্রস্তাব দিলেন। হামলায় অন্তত তিন ব্যক্তি নিহত ও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির সদস্য মরোজোভ অভিযোগ করেছেন যে, ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, এখন এটি স্পষ্ট হয়ে গেছে যে যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য কাজে লাগিয়ে রুশ শহরে ইউক্রেন হামলা চালাচ্ছে। এটি যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেওয়া এবং রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ।

রুশ আইনপ্রণেতা আরও বলেন, এটি আন্তর্জাতিক সব মঞ্চে উন্মুক্তভাবে বলা উচিত। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বিশেষ বৈঠক ডাকা এবং যুক্তরাষ্ট্রকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আক্রমণ শুরুর পর থেকে বেলগোরোদ ও ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলে কিয়েভ হামলা চালাচ্ছে বলে মস্কো অভিযোগ করে আসছে। শহরটি সীমান্ত থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের