এজিয়ান সাগরকে শরণার্থীদের সমাধিতে পরিণত করছে গ্রিস: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২২, ১০:০৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১০:০৫

গ্রিসের বিরুদ্ধে এজিয়ান সাগরকে শরণার্থীদের সমাধিতে পরিণত করার অভিযোগ করেছে তুরস্ক। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এমন অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

ভাষণে এজিয়ান সাগর এবং পূর্ব ভূমধ্যসাগরে অভিবাসীপ্রত্যাশী মানুষের ওপর ‘নিপীড়নের’ জন্য গ্রিসের সমালোচনা করেন এরদোয়ান।

তিনি বলেন, ‘যখন আমরা আয়লানের (আয়লান কুর্দি) মতো আরও শিশুদের মৃত্যু রোধ করতে সংগ্রাম করছি, তখন বেআইনি ও বেপরোয়া পুশব্যাকের মধ্য দিয়ে এজিয়ান সাগরকে শরণার্থীদের সমাধিতে পরিণত করছে গ্রিস।’

এরদোয়ান বলেন, নিরপরাধ মানুষকে কনসেনট্রেশন ক্যাম্পে রেখে বা নৌকায় মারা যাওয়ার জন্য রেখে দিয়ে শরণার্থী সংকটের সমাধান করা যাবে না।

তিনি বলেন, ‘ইউরোপ ও জাতিসংঘের জন্য মানবতার বিরুদ্ধে অপরাধের সমতুল্য এই নৃশংসতা বন্ধ করার সময় এসেছে।’

/এমপি/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ