খেরসনে ইউক্রেনের অসাধারণ বিজয়: হোয়াইট হাউজ

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২২, ১৫:৪৮আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৫:৫১

রুশ দখলদারদের কাছ থেকে খেরসন পুনরুদ্ধারকে ইউক্রেনের জন্য একটি ‘অসাধারণ বিজয়’ উল্লেখ করে প্রশংসা করেছে হোয়াইট হাউজ। রুশ সেনাবাহিনী ছেড়ে যাওয়ার পর শুক্রবার অঞ্চলটি দখলে নেয় ইউক্রেনীয় বাহিনী।

এ বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান শনিবার সাংবাদিকদের বলেন, ইউক্রেনীয়রা একটি অসাধারণ বিজয় অর্জন করেছে। এ যুদ্ধে রাশিয়া যে একটি আঞ্চলিক রাজধানী দখল করেছিল সেটি এখন ইউক্রেনের পতাকার নিচে ফিরে এসেছে, একটি উল্লেখযোগ্য ঘটনা।

সুলিভান আরও বলেন, রাশিয়ার পিছু হটা কৌশলগতভাবে প্রভাব ফেলবে অঞ্চলটিতে। যেমন ওডেসাসহ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলো রাশিয়ার হুমকি থেকে অনেকটা রক্ষা পাবে।

ইউক্রেনীয় বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে পড়ে বুধবার রুশ সেনাদের খেরসনের পশ্চিম তীর থেকে চলে যাওয়ার নির্দেশ দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। খেরসন শহর থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের পর আবারও সেখানে ইউক্রেনের পতাকা উড্ডয়ন করা হয়েছে।

সূত্র: এএফপি

/এলকে/
সম্পর্কিত
ইতিহাস গড়ে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক
অ্যান্টার্কটিকায় গায়েব ফ্রান্সের সমান বরফ!
আস্ত মোবাইল টাওয়ার উধাও!
সর্বশেষ খবর
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
সর্বাধিক পঠিত
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না