অভিবাসীদের উদ্ধার করে বিচারের মুখে ২৪ স্বেচ্ছাসেবী

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৩, ২০:০৫আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২০:০৫

গ্রিক দ্বীপ লেসবসে চার বছরের বেশি সময় ধরে বিচার চলছে ২৪ জনের একদল স্বেচ্ছাসেবীর। গ্রিস উপকূলে অভিবাসীদের উদ্ধার অভিযান শুরুর পর তাদের গ্রেফতার করা হয়েছিল। ইউরোপীয় পার্লামেন্টের এক প্রতিবেদনে এই বিচারের নিন্দা জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

অভিযুক্তদের মধ্যে শরণার্থী ও সাঁতারু সারাহ মারদিনি রয়েছেন। সম্প্রতি একটি চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে তিনি কীভাবে বোনকে নিয়ে সিরিয়া থেকে পালিয়েছিলেন।

২০১৮ সালে এই সেচ্ছাসেবীদের গ্রেফতার করা হয় বেশ কয়েক মাস ধরে মানবপাচারকারী হিসেবে সন্দেহের পর। কিন্তু মঙ্গলবার তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, অবৈধভাবে রাষ্ট্রীয় যোগাযোগ ব্যবস্থা ব্যবহার, অর্থপাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

৩০ জনের জীবন রক্ষাকারী সোমালি অভিবাসী মোহামেদ আবদিকে মানবপাচারের অভিযোগে ১৪২ বছর কারাদণ্ড দেওয়ার পর এই মামলাটি সমালোচনার মুখে পড়েছে। সোমবার একটি আদালত বলেছে, তার সাজা কমানো  এবং কারাগার থেকে মুক্তি দেওয়া উচিত।

এই বিচারের নিন্দা জানিয়েছে বেশ কয়েকটি এনজিও এবং ইউরোপীয় পার্লামেন্টের একদল সদস্য। মঙ্গলবার বিচার শুরু হয় এবং শুক্রবার পর্যন্ত মূলতবী রাখা হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি