প্যারিসে ট্রেন স্টেশনে ছুরি হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি ২০২৩, ১৬:৫৮আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৬:৫৮

ফ্রান্সের রাজধানী প্যারিসের ব্যস্ততম ট্রেন স্টেশন গারে ডু নর্দে ছুরি হাতে হামলা চালিয়েছে এক ব্যক্তি। হামলায় বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। বুধবার ফরাসি কর্তৃপক্ষ একথা জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে স্টেশনেই গ্রেফতার করেছে। গ্রেফতারের আগে তাকে গুলি করে আহত করা হয়।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন টুইটারে লিখেছেন, এক ব্যক্তি বুধবার সকালে প্যারিসের ট্রেন স্টেশনে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে।

তিনি আরও লিখেছেন, দ্রুতই তাকে নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশের কার্যকর ও সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ।

সকালের ব্যস্ততম সময়ে এই হামলার পর স্টেশনে অনেক ট্রেন বিলম্বের মুখে পড়ে।

হামলাকারীর মোটিভ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। ২০১৫ সালে ইসলামি জঙ্গিদের হামলার পর থেকেই নিরাপত্তা সতর্কতা জারি রেখেছে দেশটি।

/এএ/
সম্পর্কিত
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করছে ওমান
হরমুজ প্রণালি আর ‘যুদ্ধপূর্ব অবস্থায়’ ফিরবে না: ইরান
সর্বশেষ খবর
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫টি সংরক্ষিত আসনের দাবি 
আগস্টে ২ লঘুচাপের আভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা
আগস্টে ২ লঘুচাপের আভাস, তিন অঞ্চলে বন্যার শঙ্কা
শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন
জঙ্গি সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগশেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন
পুকুরে ভাসছিল ট্রাভেল ব্যাগ, ভেতরে কাস্টমস কর্মীর টুকরো টুকরো লাশ
পুকুরে ভাসছিল ট্রাভেল ব্যাগ, ভেতরে কাস্টমস কর্মীর টুকরো টুকরো লাশ
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি