তুরস্কের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে অবস্থান স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৩, ১২:২৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ২১:০৩

ন্যাটো মিত্র তুরস্কের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার। তিনি বলেন, আঙ্কারা তার দেশের গুরুত্বপূর্ণ অংশীদার। এটা শুধু এই অঞ্চলেই নয়, পুরো দুনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্যাট রাইডার বলেন, বিশ্বমঞ্চে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব রয়েছে।

আঙ্কারার কাছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে প্যাট রাইডার বলেন, এটা কংগ্রেসের একটি সিদ্ধান্ত।

তিনি বলেন, ‘অবশ্যই যখন যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা আসে, আমরা সবসময় বলেছি যে, আঙ্কারা একটি গুরুত্বপূর্ণ অংশীদার ও মিত্র।’

পেন্টাগনের মুখপাত্র বলেন, ‘আমরা তুরস্কের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবো যে, কীভাবে আমরা এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারি এবং আমাদের পারস্পরিক প্রতিরক্ষা চাহিদাগুলো নিশ্চিত করতে পারি।’

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
ইরানের সঙ্গে আলোচনা চলবে, তবে যুদ্ধবিরতি একেবারেই শেষ: ট্রাম্প
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কূটনৈতিক বলয় শক্তশালী করার চেষ্টায় তৈরি হচ্ছে ‘অসন্তোষ’  
কূটনৈতিক বলয় শক্তশালী করার চেষ্টায় তৈরি হচ্ছে ‘অসন্তোষ’  
এবার উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, পরিস্থিতির অবনতি হতে পারে সিলেটে  
এবার উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা, পরিস্থিতির অবনতি হতে পারে সিলেটে  
ভোট গণনায় এদিক-ওদিকের চেষ্টা করলে সেই হাত থাকবে না: সারজিস আলম
ভোট গণনায় এদিক-ওদিকের চেষ্টা করলে সেই হাত থাকবে না: সারজিস আলম
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন