কিয়েভে অস্ত্র সরবরাহে বিশ্ব পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকিতে: মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৪

রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়ে চীনকে মার্কিন হুঁশিয়ারি দেওয়ার পরপরই পশ্চিমা বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের হুমকি দিলেন রুশ সাবেক প্রেসিডেন্ট ও পুতিন মিত্র দিমিত্রি মেদভেদেভ। বর্তমানে পুতিনের প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা এই রুশ কর্মকর্তার সোমবারের (২৭ ফেব্রুয়ারি) এই মন্তব্য ইউক্রেন যুদ্ধে রুশ পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিরও ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

কিয়েভকে পশ্চিমা বিশ্বের অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার প্রেক্ষিতে এই হুমকি দেন মেদভেদেভ। এর মাধ্যমে ইউক্রেনে পারমাণবিক যুদ্ধেরই ইঙ্গিত পুনরায় দিলেন তিনি।

পশ্চিমা বিশ্ব ও মার্কিন নিয়ন্ত্রিত ন্যাটো জোট যাতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আরও বেশি জড়িয়ে না পড়ে সেই আহ্বান হিসেবে দেখা হচ্ছে মেদভেদেভের এই মন্তব্যকে। ন্যাটো ও পশ্চিমা বিশ্বের সহায়তার কারণে ইউক্রেনে রণক্ষেত্রে একাধিক ব্যর্থতার মুখে পড়েছে রুশবাহিনী।

দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘তারা অবশ্যই অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে পারে। তবে এর ফলে যুদ্ধের বিষয়ে সমঝোতার সব পথ বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা অস্ত্র সরবরাহ করেই যাচ্ছে। পশ্চিমারা বুঝতে পারছে না লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে তারা। সবার জন্য পরাজয় হবে। একটি বিপর্যয়। সর্বনাশ। তারা ভুলে যাচ্ছে পারমাণবিক যুদ্ধের পর, ধ্বংস্তূপে তেজস্ক্রিয়তা কমে যাওয়ার আগ পর্যন্ত কয়েকশ’ বছর আগের অবস্থায় ফিরে যাওয়া যাবে না।’  

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের পার্শ্ববেঠকে এই বিষয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথারিন কলোনা বলেন, ‘মেদভেদেভের দায়িত্বজ্ঞানহীন ও আপত্তিকর মন্তব্যে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তার মন্তব্য কোনোভাবেই বাস্তবতাকে প্রতিফলিত করে না।’

/এটি/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি