ভ্যান গগপ্রেমী সেই মাফিয়ার বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৩, ১৮:২২আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৮:২৬

ভিনসেন্ট ভ্যান গগের আঁকা ছবি চুরি করে আলোচিত হয়েছিলেন ইতালি রনে পলসের কুখ্যাত মাফিয়াবস রাফায়েল ইমপেরিয়াল। এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন কারণে। তার বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার করেছে ইতালি পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ)দেশটির পুলিশ এই তথ্য জানায়।

নেপলস প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানায়, ইমপেরিয়ালের বাড়ির গ্যারেজ থেকে ৮০টিরও বেশি অস্ত্র পাওয়া গেছে। এগুলোর মধ্যে তিনটি কালাশনিকভ রাইফেল, একটি গ্রেনেড এবং  প্রায় ৫ হাজার ৬৭টি গোলাবারুদ। 

এর আগে ২০০২ সালে আমস্টারডামের এক মিউজিয়াম থেকে ভ্যানগগের দুটি ছবি চুরি করেছিল তিনি। ২০১৬ সালে ছবি দুটি উদ্ধার করে ইতালি পুলিশ। চুরি যাওয়া দুটি ছবির আনুমানিক মূল্য ছিল প্রায় দশ কোটি ডলার।

নেদারল্যান্ডের সবচেয়ে নামকরা চিত্রশিল্পীদের একজন ভিনসেন্ট ভ্যান গগ। ইমপেরিয়ালের চুরি করা দুটি ছবির একটি ছিলো চার্চ নিয়ে, যে চার্চটির যাজক ছিলেন ভ্যান গগের বাবা। ১৮৯০ সালে ফ্রান্সে আত্মহত্যা করেন এই চিত্রশিল্পী।  

/এটি/ /এসপি/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি