ক্রিমিয়া সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৩, ২২:১৫আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২২:১৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঘোষিত সফরে ক্রিমিয়ায় পৌঁছেছেন। ইউক্রেন থেকে  উপদ্বীপটি দখলের নবম বার্ষিকী ঘিরে শনিবার এই সফর করছেন রুশ প্রেসিডেন্ট।

ক্রিমিয়ার সেভাস্তোপলে রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানান শহরটির গভর্নর মিখাইল রাজভোজায়েভ। এর কিছু পর শহরের একটি শিশু কেন্দ্র ও আর্ট স্কুল পরিদর্শন করেন পুতিন।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে রাজভোজায়েভ বলেন, ‘আমাদের প্রেসিডনেট ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন জানেন কীভাবে অবাক করতে হয়। আমাদের এখানে ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ ব্যক্তিগতভাবে এসেছিলেন। প্রেসিডেন্ট সবসময় সেভাস্তোপল এবং সেভাস্তোপলের জনগণের সঙ্গে আছেন।’

রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া পুতিনের কোনো মন্তব্য সম্প্রচার করেনি। পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করার একদিন পর এই সফর করছেন রুশ প্রেসিডেন্ট।

 

 

ওয়ারেন্টের বিষয়ে পুতিন এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। ক্রেমলিনের মুখপাত্র এটিকে  অকার্যকর বলে অভিহিত করে বলেছেন, আইসিসির উত্থাপিত বিষয়গুলোকে আপত্তিজনক এবং অগ্রহণযোগ্য বলে মনে করেছে রাশিয়া।

ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর আট বছর আগে ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া। ইউক্রেন বলছে, ক্রিমিয়াসহ দখল হয়ে যাওয়া সব অঞ্চল থেকে রাশিয়াকে বিতাড়িত করতে লড়াই চালিয়ে যাবে তারা। সূত্র: আল জাজিরা 

 

 

/এসপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি