ক্রেমলিনে শিকে স্বাগত জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৩, ২০:১৫আপডেট : ২০ মার্চ ২০২৩, ২০:২৫

রাশিয়া সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ক্রেমলিনে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার সন্ধ্যার দিকে ক্রেমলিনে পৌঁছান চীনা প্রেসিডেন্ট। এরপর দুই নেতা বৈঠকে বসেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

ক্রেমলিনে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, ‘গত কয়েক বছরে অগ্রযাত্রার দিকে চীনের উল্লম্ফন ঘটেছে।’ এ সময় তিনি শি জিনপিংয়ের পাশে বসে ছিলেন।

পুতিন আরও বলেন, পুরো বিশ্বে এটি আগ্রহের জন্ম দিয়েছে, দুর্ভাগ্যবশত শত্রুরাও নজর দিচ্ছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, প্রতীকী অর্থে চীনের নেতা নির্বাচিত হওয়ার পর দশ বছর আগে আমরা এখানে সাক্ষাৎ করেছিলাম। এবার আমরা এই সম্পর্কের উন্নতি ঘটিয়েছি। আমাদের অনেক সাধারণ স্বার্থ ও লক্ষ্য রয়েছে।

চীনা প্রেসিডেন্টকে পুতিন আরও বলেছেন, ইউক্রেন সংকট নিয়ে বেইজিংয়ের পরামর্শ সম্পর্কে রাশিয়ার সরকার অবগত। তিনি বলেন, আপনি জানেন, আমরা সবসময় সমঝোতার জন্য প্রস্তুত এবং আমরা আপনাদের পরামর্শসহ সব প্রশ্ন আলোচনা করবো।

এর আগে সোমবার মস্কো সময় ১২টা ৫৯ মিনিটে ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

রুশ বার্তা সংস্থা তাস-এর খবর অনুসারে, মস্কো সফরে সোমবার ও মঙ্গলবার পুতিনের সঙ্গে দুই দফায় বৈঠকে বসবেন চীনা প্রেসিডেন্ট। মঙ্গলবার সকালে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে তিনি বৈঠক করবেন।

মস্কো পৌঁছে চীনা প্রেসিডেন্ট বলেছেন, আজকের অস্থির বিশ্বে জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি বিশ্বব্যবস্থা রক্ষা করতে বদ্ধপরিকর চীন ও রাশিয়া।

উল্লেখ্য, শি জিনপিংয়ের এই সফরের মূল লক্ষ্য ইউক্রেন ও রাশিয়ার চলা যুদ্ধ বন্ধে আলোচনা। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরুর পর এটিই হতে যাচ্ছে চীনা প্রেসিডেন্টের প্রথম রাশিয়া সফর। এই যুদ্ধে রাশিয়াকে প্রকাশ্যে সামরিক সহযোগিতা না দিলেও কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দিয়ে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ধরে রেখেছেন শি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান