চীন ও রাশিয়ার ‘অভিন্ন লক্ষ্য’ রয়েছে, পুতিনকে শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৩, ২০:৪৭ আপডেট : ২০ মার্চ ২০২৩, ২০:৪৭

চীন ও রাশিয়ার অভিন্ন লক্ষ্য রয়েছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার মস্কো সফররত চীনা প্রেসিডেন্ট ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

চীনা প্রেসিডেন্ট বলেন, এটি সত্য যে, আমাদের উভয় দেশের একই বা কিছু অভিন্ন লক্ষ্য রয়েছে। আমরা নিজ নিজ দেশের সমৃদ্ধির জন্য প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের লক্ষ্য অর্জনে আমরা সহযোগিতা ও একসঙ্গে কাজ করতে পারি।

পুতিনকে শি বলেন, আপনার আমন্ত্রণে আবারও রাশিয়া সফর করতে পারায় আমি খুব খুশি। চীনের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার পর প্রথম সফর করা দেশ হলো রাশিয়া।

পুতিনের পুনরায় নির্বাচিত হওয়ার জন্য সমর্থনের কথা জানান শি। তিনি বলেন, আমি জানি আগামী বছর রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। আমরা দৃঢ় নেতৃত্বে রাশিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আমি মনে করি রাশিয়ার জনগণ আপনাকে দৃঢ়ভাবে সমর্থন অব্যাহত রাখবে।

শি বলেছেন, চীন-রাশিয়া সম্পর্ককে গুরুত্ব দেয় বেইজিং এবং নিজেদের উন্নয়নের লক্ষ্য অর্জনে উভয় দেশ সহযোগিতা করতে পারে।

এর আগে মস্কো পৌঁছে চীনা প্রেসিডেন্ট বলেছিলেন, আজকের অস্থির বিশ্বে জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি বিশ্বব্যবস্থা রক্ষা করতে বদ্ধপরিকর চীন ও রাশিয়া।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
অর্থনীতি চাঙা, তবু কেন দরপতন ভারতের শেয়ার বাজারে
সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী
সর্বশেষ খবর
‘জঙ্গিবিরোধী অভিযানে’ ৭ হত্যা: শেখ হাসিনাসহ আসামিদের অভিযোগ গঠনের শুনানি ২৮ অক্টোবর
‘জঙ্গিবিরোধী অভিযানে’ ৭ হত্যা: শেখ হাসিনাসহ আসামিদের অভিযোগ গঠনের শুনানি ২৮ অক্টোবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিভিন্ন ব্যাংকে লেনদেন সেবা বিঘ্ন: আইটি প্রতিষ্ঠানকে তলব করলো বাংলাদেশ ব্যাংক
বিভিন্ন ব্যাংকে লেনদেন সেবা বিঘ্ন: আইটি প্রতিষ্ঠানকে তলব করলো বাংলাদেশ ব্যাংক
এবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
এবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক