অঘোষিত সফরে কিয়েভে কিশিদা

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৩, ১৭:১০ আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৭:১০

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মঙ্গলবার অঘোষিত সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভ পৌঁছেছেন। কিয়েভে তিনি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে দেখা গেছে, একটি ট্রেন স্টেশনে প্লাটফর্মে হাঁটছেন কিশিদা। তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

কিশিদার কিয়েভ সফর ঘোষণার সময় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ইউক্রেনের প্রতি সমর্থন ও সহযোগিতার কথা তুলে ধরবেন জাপানি প্রধানমন্ত্রী।

ভারত সফর শেষে টোকিওতে ফেরার কথা ছিল কিশিদার। কিন্তু তিনি পরিকল্পনা পাল্টে ইউক্রেন সফরের সিদ্ধান্ত নেন।

এনএইচকে’র প্রচারিত ফুটেজে দেখা গেছে, পোল্যান্ডের সীমান্ত শহর প্রেজেমিসল থেকে কিয়েভগামী একটি ট্রেনে চড়ছেন কিশিদা।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণের পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি ও কিয়েভকে সমর্থনে পশ্চিমাদের পাশে দাঁড়িয়েছে জাপান।

বিরল পদক্ষেপ হিসেবে ইউক্রেনকে প্রতিরক্ষা সরঞ্জাম ও দেশটির শরণার্থীদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে টোকিও।

তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে জাপানের প্রতিরক্ষা উদ্যোগ সীমিত। ফলে ইউক্রেনকে কোনও সামরিক সহযোগিতা দেয়নি জাপান।

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রোগ্রামিং ত্রুটিতে ইউরোপজুড়ে বন্ধ হাজারো সরকারি ওয়েবসাইট
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সর্বশেষ খবর
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট