আড়াই হাজার বছরের পুরনো ভাস্কর্য গ্রিসকে ফেরত দিলো ভ্যাটিকান

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৩, ১৪:১৯আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৪:৪৪

গ্রিসকে আড়াই হাজার বছরের পুরনো তিনটি ভাস্কর্য ফেরত দিলো ভ্যাটিকান সিটি। এ পদক্ষেপকে দেশ দুটির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে দেখছেন অনেকে। শনিবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পার্থেনোন মন্দিরের

মূর্তিগুলো হস্তান্তরের পর ভ্যাটিকান পোপ ফ্রান্সিস ও অ্যাথেন্সের আর্চবিশপ লেরোনিমাসসহ দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা হাসি মুখে একে অপরের সঙ্গে হাত মেলান। এ সময় লেরোনিমাস বলেন, ‘পোপ ফ্রান্সিসের এই পদক্ষেপ অন্যান্য দেশগুলোও অনুসরণ করবে বলে আশা করছি। ভ্যাটিকান পোপ দেখিয়ে দিয়েছেন, এটি সম্ভব।’

অবশ্য ভ্যাটিকান পোপ ফ্রান্সিস গত বছরই মূর্তিগুলো ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ভাস্কর্য তিনটির একটিতে ঘোড়ার মাথা, আরেকটিতে একজন পুরুষ ও বালকের মাথা দেখা যায়। প্রায় ২০০ বছর ধরে ভ্যাটিকান সিটির জাদুঘরের স্থায়ী সংগ্রহ হিসেবে রাখা ছিল মূর্তি তিনটি।

বিংশ শতাব্দীর শুরু থেকেই পার্থেনোন মন্দিরের মূর্তিগুলো পুনরুদ্ধারের চেষ্টা করে আসছে গ্রিস। মন্দিরটির আড়াই হাজার বছর পূর্বের ভাস্কর্যগুলোর ৫০ শতাংশই খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এখনও যেগুলো আছে তার অর্ধেকেরও বেশি ভাস্কর্য বর্তমান অবস্থান ব্রিটিশ জাদুঘরে।

সূত্র: বিবিসি

/এটি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী