ন্যাটোতে ঢুকতে ফিনল্যান্ডের বাধা কাটলো, তুরস্কের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৩, ১০:৪১আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৬:২২

নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন- ন্যাটোতে যোগদানে ফিনল্যান্ডের তুর্কি বাধা অবশেষে কাটলো। তুরস্কের পার্লামেন্ট বৃহস্পতিবার ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদানে অনুমতি দেওয়া সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে। এর মাধ্যমে প্রতিরক্ষা জোটে যোগদানে হেলসিঙ্কির শেষ বড় বাধা দূর হলো।

হাঙ্গেরির পার্লামেন্টের পর বৃহস্পতিবার হেলসিঙ্কির ন্যাটোতে যোগদানের বিষয়ে হওয়া ভোটে ২৭৬ বিধায়ক ফিনল্যান্ডের পক্ষে ভোট দেন। ফিনল্যান্ডের সদস্যপদ অনুমোদনকারী জোটের ৩০ জন সদস্যের মধ্যে তুর্কি পার্লামেন্টই ছিল সর্বশেষ।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এ মাসের শুরুতে বলেছিলেন, আঙ্কারা সন্ত্রাসী মনে করে এমন সংগঠনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার পর, ফিনল্যান্ডের বিষয়ে অবস্থান বদলেছে তুরস্ক।

ভোটের পর ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিসটো সমর্থন দেওয়ার জন্য ন্যাটোর ৩০ সদস্য রাষ্ট্রকে ধন্যবাদ জানান।

টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি তাদের বিশ্বাস এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। ফিনল্যান্ড শক্তিশালী মিত্র হবে এবং জোটের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’

ফিনল্যান্ডের সঙ্গে ১ হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে রাশিয়ার। ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি ভোটকে স্বাগত জানাই। ফিনল্যান্ডের যোগদানে ন্যাটো পরিবার আরও শক্তিশালী এবং নিরাপদ হয়ে উঠবে।’

এদিকে তুরস্ক এবং হাঙ্গেরির আপত্তির মুখে সুইডেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি ঝুলে আছে।

কুর্দি যাদের তুরস্ক ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে চিহ্নিত করে, অভিযোগ আছে সুইডেন তাদের মদদ দেয়। ২০১৬ সালে তুরস্কে অভ্যুত্থানের প্রচেষ্টার সঙ্গে এই ‘সন্ত্রাসীরা’ জড়িত বলেও অভিযোগ করে আসছে আঙ্কারা।

এ ছাড়া সম্প্রতি সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের ওপর চরম ক্ষিপ্ত আঙ্কারা। সূত্র: আল জাজিরা  

/এসপি/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের