দখলদারদের কখনোই মেনে নেবে না ইউক্রেনীয়রা: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২৩, ১৪:১৫আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৪:১৫

ইউক্রেনের দক্ষিণে রাশিয়ার হাতে দখল হওয়া ভূমি পুনরুদ্ধারের প্রচেষ্টা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, দখলদারদের কখনোই মেনে নেবে না ইউক্রেনীয়রা।

বন্দর শহর ওডেসা পরিদর্শনের সময় রবিবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘একজোট হয়েই আমরা জিতব। ইউক্রেনের উপকূল কখনই এই দখলদারদের হাতে তুলে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘অবশ্যই শত্রুরা কৃষ্ণ সাগরের পরিস্থিতি নির্ধারণ করবে না। দখলকারীদের ক্রিমিয়া এবং আজভ সাগরের কাছাকাছি আসার আগে চিন্তাভাবনা করতে হবে।’

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়ান উপদ্বীপকে নিজেদের মানচিত্রে অন্তর্ভূক্ত করে। তবে আন্তর্জাতিকভাবে উপদ্বীপটি ইউক্রেনীয় হিসেবে স্বীকৃত। অন্যদিকে আজভ সাগরঘেঁষা ইউক্রেনীয়  শহরগুলো ১৬ মাস ধরে চলা যুদ্ধে একাধিকবার রুশ হামলার শিকার হয়েছে।

এদিকে রুশ সেনারা পূর্ব ইউক্রেনের ফ্রন্ট লাইনের চারটি এলাকায় ‘ভয়াবহ লড়াইয়ে’ প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার।  

 

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার

 

মালিয়ার সোশাল মিডিয়ায় লেখেন, ‘সর্বত্র ভয়ানক লড়াই চলছে। পরিস্থিতি বেশ জটিল। শত্রুরা আভদিভকা, মারিঙ্কা, লাইমান সেক্টরে অগ্রসর হচ্ছে।’

মালিয়ার বলেন, ‘ইউক্রেনীয় সেনারা বাখমুতের দক্ষিণ প্রান্তের পাশাপাশি দক্ষিণ ইউক্রেনের বারদিয়ানস্ক এবং মেলিটোপোলের কাছে ‘আংশিক সাফল্য’ নিয়ে অগ্রসর হচ্ছে।’

সূত্র: বিবিসি  

 

/এসপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি