ন্যাটোর শীর্ষ সম্মেলন ঘিরে লিথুয়ানিয়ায় রণসজ্জা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২৩, ১৫:১৮ আপডেট : ০৯ জুলাই ২০২৩, ২১:৫৩

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন ঘিরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে পূর্ব ইউরোপের দেশ লিথুয়ানিয়ায়। নিরাপত্তা জোরদার করার অবশ্য শক্ত কারণও আছে। কারণ বৈঠকটি যে স্থানে হবে তা রাশিয়ার মিত্র বেলারুশের সীমান্ত থেকে মাত্র ৩২ কিমি. দূরে অবস্থিত।

জার্মানি ইতোমধ্যে লিথুয়ানিয়ায় রাজধানী ভিলনিয়াসে প্যাট্রিয়ট দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এতে বৈঠকের স্থানটি একটি দূর্গে পরিণত হয়েছে। আগামী ১১-১২ জুলাই এই স্থানেই মার্কিন প্রেসিডনেট জো বাইডেনসহ অন্যান্য পশ্চিমা নেতারা বৈঠকে বসবেন।   

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, ১৬টি ন্যাটোভুক্ত দেশ মঙ্গল ও বুধবার শীর্ষ সম্মেলনের নিরাপত্তা নিশ্চিতে মোট প্রায় এক হাজার সেনা পাঠিয়েছে। কারণ ভিলনিয়াস রাশিয়া থেকে মাত্র ১৫১ কিলোমিটার দূরে অবস্থিত।

এ ছাড়া স্পেন মোতায়েন করতে যাচ্ছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ফ্রান্স থেকে আসছে হাউই, ফিনল্যান্ড এবং ডেনমার্ক সামরিক জেট স্থাপন করছে লিথুয়ানিয়ায়। ফ্রান্সের পাশাপাশি ড্রোন-বিরোধী প্রযুক্তি সরবরাহ করছে যুক্তরাজ্য। পোল্যান্ড এবং জার্মানি পাঠিয়েছে বিশেষ অপারেশন বাহিনী।

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নৌসেদা বলেন, ‘বাইডেন এবং ৪০টি দেশের নেতারা আসার কারণে আমাদের আকাশকে অরক্ষিত রাখা বোকামি হবে।’

লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়ার বাল্টিক দেশগুলো এক সময় মস্কোর শাসনের অধীনে ছিল। তবে ২০০৪ সালের পর থেকে এসব দেশ ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগ দেয়।

সূত্র: রয়টার্স 

/এসপি/
সম্পর্কিত
দাতাদের সহায়তার খরা, ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী: ইউএনএইচসিআর
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
সর্বশেষ খবর
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ফিফার সদস্যদের আরও বড় অঙ্কের অর্থের প্রতিশ্রুতি ইনফান্তিনোর
ফিফার সদস্যদের আরও বড় অঙ্কের অর্থের প্রতিশ্রুতি ইনফান্তিনোর
সালমান শাহ হত্যা: প্রতিবেদন জমার দিন পেছালো
সালমান শাহ হত্যা: প্রতিবেদন জমার দিন পেছালো
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি