নাৎসিদের উদাহরণ টেনে কথা বলে তোপের মুখে ফিনিশ অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৩, ১৬:০৯আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৬:০৯

নতুন একটি বর্ণবাদ-সম্পর্কিত বিতর্কের মুখোমুখি হয়েছে ফিনল্যান্ডের ডানপন্থি জোট সরকার। সংবাদমাধ্যমে ব্যক্তিগত কিছু বার্তার কারণে সমালোচনার মুখে পড়েছেন দেশটির অর্থমন্ত্রী উইল রাইডম্যান। চারদলীয় জোট সরকারের দ্বিতীয় বৃহত্তম উপদল উগ্র ডান-প্যারুসুওমালাইসেট (ফিন্স পার্টি) এর সদস্য তিনি।

বিতর্কিত বার্তাগুলো ২০১৬ সালের। ফিনিশ দৈনিক হেলসিংগিন সানোমাট সম্প্রতি এগুলো প্রকাশ করেছে। সেখানে রাইডম্যানকে বর্ণবাদী ভাষা ব্যবহার করতে দেখা গেছে। এ ছাড়া তার তৎকালীন প্রেমিকার সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে জাতিগতভাবে আপত্তিকর বিষয়বস্তুও শেয়ার করেছিলেন রাইডম্যান।

প্রতিবেদনে বলা হয়, রাইডম্যান হেড স্কার্ফের পরিবর্তে হেডস্কার্ফ পরিধানকারী ব্যক্তিদের নিষিদ্ধ করার পক্ষে নিজের মত প্রকাশ করেন। এসবের পাশাপাশি বিভিন্ন জাতিগত ব্যক্তিদের নিয়ে অবমাননাকর মন্তব্যও করেন তিনি।

যখন তার তৎকালীন স্ত্রী তাদের ভবিষ্যত সন্তানদের ঐতিহ্যগত হিব্রু নাম দেওয়ার কথা বলেছিলেন তখন রাইডম্যানের জবাব ছিল, ‘আমরা নাৎসিরা সত্যিই এটা পছন্দ করি না।’

কিছু বার্তায় সংখ্যালঘুদের বর্ণনা করতে ভীষণ আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন এই মন্ত্রী। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকান বংশোদ্ভূতদের তিনি পশুর সঙ্গে তুলনা করেন।

এসব বার্তা ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গে চাপে পড়েছে ফিনিশ সরকার। সবাই এ ঘটনায় সরকারের সাফাই শুনতে চাইছে।   

তীব্র চাপের মুখে বিষয়টি নিয়ে কথা বলেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। বর্ণবাদ থেকে সব মন্ত্রীকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন পেটেরি অর্পো। মন্ত্রীদের সহনশীল দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যাওয়ার তাগিদও দেন তিনি।

ফিনল্যান্ডের মন্ত্রীর বিরুদ্ধে বর্ণবাদী আরচণের অভিযোগ এবারই প্রথম না। রাইডম্যানের পূর্বসূরি ফিন্স পার্টির ভিলহেলম জুনিলার বিরুদ্ধেও বর্ণবাদী আচরণে জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল। নবগঠিত জোট সরকারের অর্থমন্ত্রী জুনিলা তীব্র সমালোচনার মুখে জুনের শেষ দিকে পদত্যাগ করেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড  

/এসপি/
সম্পর্কিত
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
সর্বশেষ খবর
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
আনিসুল হকের অস্ত্র মামলায় চার্জগঠন শুনানি ২৩ আগস্ট
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু