খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

খাগড়াছড়ি প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ১৯:৩৩আপডেট : ১৯ জুন ২০২৫, ১৯:৪২

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দংয়ের তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৩ জনকে ঠেলে দিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্য ২ জন পুরুষ, ৫ জন নারী ও ৬ জন শিশু রয়েছে বলে জানা যায়।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে তাদের মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে পুশইন করে বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম বলেন, ‘মাত্র বিশ দিনের মাথায় আবারও নারী-পুরুষ ও শিশুসহ ১৩ জনকে সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ।’

পুশইন করা ১৩ জন বর্তমানে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তারা যদি প্রকৃত বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিচয় শনাক্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ইউএনও মনজুর আলম।

এ ছাড়াও পুশইন করা ব্যক্তিদের বরাত দিয়ে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ওসমান আলী জানান, পুশইন হওয়া ব্যক্তিরা ভারতের মহারাষ্ট্রে ইটভাটা শ্রমিক এবং রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন। তাদের মধ্যে কেউ বিশ বছর কেউ নয় বছর আগে ভারতে যান বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ৩০ মে নারী-পুরুষ ও শিশুসহ ১৪ জনকে জোরপূর্বক পুশইন করে বিএসএফ।

/কেএইচটি/
সম্পর্কিত
পিলখানার গেটে বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
বিএসএফের গুলিতে সীমান্তের ওপারে বাংলাদেশি নিহত, বিজিবির পতাকা বৈঠক আহ্বান
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার