পুতিনের মুখপাত্র পেসকভ কোথায়?

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৩, ১৯:৪৮আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৯:৪৮

প্রায় তিন সপ্তাহ ধরে জনসমক্ষে দেখা যায়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ‘প্রকৃত গণতন্ত্র নয়’ এবং আগামী বছর নির্বাচনে পুতিন ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হবেন বলে মন্তব্য প্রকাশের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তার জনসমক্ষে অনুপস্থিতির বিষয়ে ক্রেমলিনের কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। মার্কিন সাময়িকী নিউজউইকের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

৬ আগস্ট  মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে পেসকভ বলেছিলেন, আমাদের প্রেসিডেন্ট নির্বাচন  প্রকৃত গণতন্ত্র  নয়,  এটি ব্যয়বহুল আমলাতন্ত্র। আগামী বছর ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হবেন পুতিন।

রাশিয়ার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ১৭ মার্চ অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। ৬ষ্ঠবার প্রেসিডেন্ট হতে পুতিন শিগগিরই প্রার্থিতা ঘোষণা করতে পারেন। ইউক্রেনের যুদ্ধের আগে সংবিধানের সংশোধনী অনুসারে, পুতিন ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন।

রুশ ও ইউক্রেনীয় টেলিগ্রাম চ্যানেলগুলো উল্লেখ করেছে, সংবাদমাধ্যমে মন্তব্য প্রকাশের পর থেকে পেসকভ প্রেস ব্রিফিংয়ে হাজির ছিলেন না। তার শেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছিল ৪ আগস্ট।

প্রতিবেদনটি প্রকাশের দিন রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পেসকভকে উদ্ধৃত করে বলেছিল, তার মন্তব্য ভুলভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেছিলেন, প্রতিবেদনের লেখক আমার কথা একেবারে ভুলভাবে তুলে ধরেছেন।

রাশিয়ার টিভি উপস্থাপক কেসেনিয়া সোবচাকের মালিকানাধীন একটি টেলিগ্রাম চ্যানেলে  ইঙ্গিত দেওয়া হয়েছে পেসকভ এখন ছুটিতে আছেন। সোমবার এক পোস্টে চ্যানেলটি বলেছে, শান্ত হোন। পেসকভ  ছুটিতে। দুই দিনের মধ্যে কাজে ফিরবেন।

/এএ/
সম্পর্কিত
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
নিউ ইয়র্কের মঞ্চে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধের শর্ত দিলেন ইরানি প্রেসিডেন্ট
ভারত মহাসাগর পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
সর্বশেষ খবর
ডেঙ্গু মোকাবিলায় রেড ক্রিসেন্ট-রেড ক্রসের জরুরি কার্যক্রম
ডেঙ্গু মোকাবিলায় রেড ক্রিসেন্ট-রেড ক্রসের জরুরি কার্যক্রম
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি 
ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি 
মিয়ানমারে পাচার হচ্ছিল ৬০০ বস্তা সার, দুজনকে ধরলো কোস্টগার্ড
মিয়ানমারে পাচার হচ্ছিল ৬০০ বস্তা সার, দুজনকে ধরলো কোস্টগার্ড
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়