তেল উৎপাদন নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে পুতিনের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৫

তেলের উৎপাদন কমানোর বিষয়ে  সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (৬ সেপ্টেম্বর) ক্রেমলিন তাদের ফোনালাপের তথ্য নিশ্চিত করেছে। তারা তেলের উৎপাদন কমিয়ে বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দুই নেতার ফোনালাপের বিষয়ে ক্রেমলিন জানিয়েছে, তেলের উৎপাদন কমানোর চুক্তি, সরবরাহ সীমিত করার প্রতিশ্রুতির ফলে বিশ্বব্যাপী তেলের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব।

বিশ্বের দুই শীর্ষ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব ও রাশিয়া মঙ্গলবার ঘোষণা দিয়েছে, স্বেচ্ছায় তেলের উৎপাদন হ্রাসের চুক্তি এই বছরের শেষ পর্যন্ত বহাল থাকবে। রাশিয়া প্রতিদিন তিন লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে। অন্যদিকে সৌদি আরব তেলের উৎপাদন ১০ লাখ ব্যারেল কমিয়ে দেবে।

ক্রেমলিন বলেছে, নেতৃস্থানীয় তেল উৎপাদনকারী দেশগুলো নিয়ে গঠিত ওপেকপ্লাসের সঙ্গে কাজ করে দুই নেতা সন্তুষ্ট।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী