নিষেধাজ্ঞার ভয়ে সম্মেলনে যোগ দেননি পুতিন: ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১১

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লিতে  জি-২০ সম্মেলনে যোগ দেননি নিষেধাজ্ঞার ভয়ে। কারণ আমাদের অনেকেই তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর যৌক্তিক কারণ রয়েছে। রবিবার সম্মেলন শেষ হওয়ার এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে  জি-২০ শীর্ষ সম্মেলন সমাপ্তির ঘোষণা  দেওয়ার পর বিভিন্ন দেশ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়। ফ্রান্সসহ কয়েকটি দেশ সংবাদ সম্মেলনে হাজির হয়।

ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার সমালোচনা করে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, জাতিসংঘ চার্টার  অনুসারে আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন  করে জি-২০। রাশিয়া যা করছে এটি তার সম্পূর্ণ বিপরীত।

পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)  গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ভারত আইসিসির সদস্য। ফলে পুতিন দিল্লি সফর করলে  তাকে গ্রেফতার করতে হতো ভারতকে। সম্মেলনে তার  বদলে রাশিয়ার প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ম্যাক্রোঁ বলেছেন, সম্মেলনের যৌথ ঘোষণায় একমত হওয়া তুলনামূলক সহজ ছিল। যেখানে উন্নতির সুযোগ ছিল সেখানে আমি নিজের মত জানিয়েছি।

এর আগে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন  ম্যাক্রোঁ। দুই নেতা ভারত-ফ্রান্স সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন।

/এএ/
সম্পর্কিত
পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ ‘বিবেচনা’ করবে রাশিয়া
পাকিস্তানের কূটনৈতিক ভূমিকার প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের
দাম্পত্য কলহে গোবিন্দকে যে পরামর্শ দিলেন অনুপম খের
সর্বশেষ খবর
চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে কারাগারে সুফি সাগর
চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে কারাগারে সুফি সাগর
১৮তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
১৮তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির
কেন মরিয়ম মানসিক ‘অশান্তিতে’ ছিলেন, পরিষ্কার জানতে চায় ডিবি
কেন মরিয়ম মানসিক ‘অশান্তিতে’ ছিলেন, পরিষ্কার জানতে চায় ডিবি
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী