যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বন্দুক হামলায় হামলাকারীসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৩, ১২:০০আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১২:০০

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বন্দুক হামলার ঘটনায় হামলাকারীসহ ২ জন নিহত হয়েছে। হাসপাতালটিতে অজ্ঞাত এক বন্দুকধারী গুলি ছোড়লে এক নিরাপত্তাকর্মী নিহত হয়। এসময় অপর এক নিরাপত্তাকর্মীর পাল্টা গুলিতে ওই হামলাকারী নিহত হয়। শনিবার (১৮ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় সময় শুক্রবার দেশটির নিউ হ্যাম্পশায়ার মানসিক হাসপাতালে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে। হ্যাম্পশায়ার পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই বন্দুকধারী নিউ হ্যাম্পশায়ার হাসপাতালে ঢুকে লবিতেই একজনকে গুলি করে। তখনহাসপাতালে নিযুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা  ওই বন্দুকধারীকে ‘তাৎক্ষণিক গুলি’ করেন। এতে হামলাকারী নিহত হয়। তবে ওই কর্মকর্তার কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে তারা।

এই হামলাকারী কে বা তার উদ্দেশ্য কি তা শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

৬৩ বছর বয়সী নিহত ওই কর্মকর্তা নাম ব্র্যাডলি হাস। ঘটনার দিন হাসপাতালটির প্রবেশদ্বারে  দায়িত্ব পালন করছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রে সম্প্রতি গোলাগুলির ঘটনা বেড়েই চলেছে। এসব ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম