রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৯:১৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও তিনি প্রার্থী হবেন। শুক্রবার (৮ ডিসেম্বর) তিনি এ কথা বলেন। এর ফলে অন্তত ২০৩০ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

১৯৯৯ সালের শেষ দিনে বরিস ইয়েলেৎসিনের কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন পুতিন। ইতোমধ্যে জোসেফ স্ট্যালিনের পর রাশিয়ার দীর্ঘমেয়াদি শাসকে পরিণত হয়েছেন তিনি। লিওনিদ ব্রেজনেভের ১৮ বছরের শাসনামলকে তিনি পেছনে ফেলেছেন।


শুক্রবার ইউক্রেনে যুদ্ধরত সেনাদের রাশিয়ার সর্বোচ্চ সামরিক পদক প্রদানের পর এক লে. কর্নেল আর্টিওম জগা পুতিনকে আবারও প্রার্থী হওয়ার আহ্বান জানান।

তখন পুতিন বলেন, ভিন্ন সময়ে আমার ভিন্ন চিন্তা ছিল, তা আড়াল করবো না। কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। আমি প্রেসিডেন্ট পদে আবার প্রার্থী হবো।

গত মাসে রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। ৭ অক্টোবর ৭১ বছরে পদার্পণ করেছেন রুশ নেতা।

পুতিন নির্বাচনে প্রার্থী হলে তার পরাজিত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সাম্প্রতিক বিভিন্ন জরিপে দেখা গেছে, রাশিয়ার প্রায় ৮০ শতাংশ মানুষ পুতিনকে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় দেখতে চায়। বর্তমানে দেশটিতে পুতিনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারেন, এমন কোনও জনপ্রিয় নেতা নেই। ক্ষমতা সুসংহত করতে রাজনৈতিক বিরোধীদের বিভিন্ন মামলায় কারাগারে পাঠানোর অভিযোগ রয়েছে তার প্রশাসনের বিরুদ্ধে।

পশ্চিমারা পুতিনকে একজন যুদ্ধাপরাধী এবং স্বৈরশাসক মনে করে। তাদের মতে, তিনি রাশিয়াকে একটি সাম্রাজ্যবাদী ধাঁচে ভূমি দখলের দিকে নিয়ে গেছেন, যা দেশটিকে দুর্বল করেছে। ইউক্রেনে তার নির্দেশে আক্রমণের ফলে পশ্চিমারা ঐক্যবদ্ধ হয়েছে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোট রুশবিরোধী লক্ষ্য পেয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী