সুইডেনের ন্যাটোতে যোগদানে হাঙ্গেরি সম্মতি দেবে, আশা স্টলটেনবার্গের

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৪, ২২:০০আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ২২:০০

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সুইডেনকে ন্যাটোর সদস্যপদে অনুমোদন দিতে পারে হাঙ্গেরি। শুক্রবার (২৬ জানুয়ারি) এমনটাই প্রত্যাশা করেছেন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। এই অনুমোদনের মধ্য দিয়ে সুইডেনকে পশ্চিমা সামরিক জোটে প্রবেশের বাধা দূর করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সুইডেনকে ন্যাটো অন্তর্ভুক্ত করার ইস্যুতে স্টলটেনবার্গ বলেন, সুইডেনকে অনুমোদন দেওয়ার বিষয়ে টেলিফোনে আশ্বস্ত করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। এই জোটে সুইডেনের যোগদানকে সমর্থন করেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, হাঙ্গেরির সংসদ অধিবেশনের সঙ্গে সঙ্গে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে এবং সুইডেনকে অনুমোদন দিবে। তাই এটির জন্য ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ন্যাটো সদর দফতরে সাংবাদিকদেরকে স্টলটেনবার্গ বলেন, সুইডেন সদস্য হলে ন্যাটো আরও শক্তিশালী হবে। ন্যাটো সদস্য দেশগুলোকে নিরাপদ বলয়ের মধ্যে নিয়ে আসবে।

এই জোটে যোগ দিতে হলে ন্যাটোর ৩১ সদস্যের সবার অনুমোদন প্রয়োজন। সুইডেনের ন্যাটো সদস্যপদ লাভের প্রস্তাবে মঙ্গলবার (২৩ জানুয়ারি) অনুমোদন দিয়েছে তুরস্কের সংসদ। ফলে প্রায় বিশ মাস অপেক্ষার পর পশ্চিমা সামরিক জোটে অন্তর্ভুক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেছে সুইডেন।

/এসএইচএম/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী