রাশিয়ায় বাঁধ ভেঙে বন্যা, আশ্রয়ের খোঁজে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৪, ২০:৪৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ২২:০৮

রাশিয়ার কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলের একটি বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। আশ্রয়ের অপেক্ষায় আছেন বন্যা কবলিত হাজারো মানুষ। চার হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে শনিবার (৬ এপ্রিল) জানিয়েছে আঞ্চলিক গভর্নরের কার্যালয়। শুক্রবার প্রবল বৃষ্টির পর বাঁধটি ভেঙে যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ওরেনবার্গ অঞ্চলের গভর্নরের কার্যালয় জানিয়েছে, এক হাজার ১৯ শিশুসহ চার হাজার ২০৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। দুই হাজার ৫০০টিরও বেশি বাড়ি বন্যায় কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গভর্নর ডেনিস পাসলার বলেন, ব্যাপক বন্যা হয়েছে। বিশেষ করে ওরস্ক অঞ্চলে খারাপ আকার ধারণ করেছে। এই সীমান্ত শহরটিতে প্রায় দুই লাখ ৩০ হাজার মানুষ বসবাস করেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ওরস্ক অঞ্চল থেকে প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এ এলাকাটি উরাল পর্বতমালার ওরেনবুর্গ অঞ্চলে অবস্থিত।

কিন্তু ওরেনবার্গের শহরের উরাল নদীর ওপর বিপজ্জনক জলসীমা নিয়ে সতর্ক করে কর্তৃপক্ষ বলেছে, পরিস্থিতি পুরো অঞ্চলে ভয়াবহ আকার ধারণ করেছে।

জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওচিত্রে দেখা গেছে, বাসিন্দাদের সাহায্য করছেন উদ্ধারকর্মীরা। হাজার হাজার বাড়িঘর ডুবে গেছে।

২০১৪ সালে এই বাঁধটি নির্মাণ করা হয়েছে। অবহেলা ও নির্মাণ আইন লঙ্ঘনের জন্য একটি ফৌজদারি মামলা করেছে রাশিয়া। স্থানীয় প্রসিকিউটর অফিস জানিয়েছে, দুর্বল ব্যবস্থাপনার কারণেই বাঁধটি ভেঙে গেছে।

ইউরাল ও পশ্চিম সাইবেরিয়ার বেশ কিছু অঞ্চল বসন্তের শুরুতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই না, কাজাখস্তানের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ বলেন, বন্যাটি ৮০ বছরের ইতিহাসে কাজাখস্তানের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হতে পারে।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান