রুশ নিয়ন্ত্রিত শহরে ইউক্রেনীয় হামলায় নিহত বেড়ে ১৬

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৪, ২১:৩১আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ২২:৪৭

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিজ্জিয়ার রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনীয় হামলায় নিহত বেড়ে ১৬ জন হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) অঞ্চলটির রুশপন্থি এক কর্মকর্তা এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশপন্থি  কর্মকর্তা ইয়েভজেনি বালিতস্কি বলেছেন, তকমাক শহরে ইউক্রেনীয় সেনাবাহিনীর গোলাবর্ষণে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত এই হামলা চালানো হয়। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে অপর এক স্থানীয় রুশপন্থি কর্মকর্তা ভ্লাদিমির রগোভ টেলিগ্রামে বলেছিলেন, গোলাবর্ষণে পাঁচটি বাড়ি আংশিক ধ্বংস হয়ে গেছে।

রুশপন্থি কর্মকর্তাদের এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। ইউক্রেনের পক্ষ থেকেও কোনও মন্তব্য করা হয়নি।

২০২২ সালে সর্বাত্মক আক্রমণের পর ইউক্রেনে দখলকৃত যে চারটি অঞ্চলকে রাশিয়া নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে জাপোরিজ্জিয়া সেগুলোর একটি। তবে এসব অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ এখনও নিতে পারেনি রাশিয়া।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের